চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে কার্যালয় বন্ধের হুমকিতে ফিলিস্তিনের পাল্টা হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ফিলিস্তিন-পিএলও কার্যালয়-ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর ওয়াশিংটন কার্যালয় বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে প্রতিষ্ঠানটি আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সম্পর্ক আটকে দেয়ার পাল্টা হুমকি দিয়েছে।

মার্কিন প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্রে বিদেশি রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য যেসব আইনি শর্ত মেনে চলতে হয়, পিএলও সম্ভবত তার ২/১টি লঙ্ঘন করছে। তাই দেশটিতে এ সংগঠনের কার্যক্রম বন্ধ করে দেয়া হতে পারে।

এর জবাবে জনপ্রিয় সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করা এক ভিডিওবার্তায় পিএলও-এর মহাসচিব সায়েব এরাকাত বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একেবারেই ‘অগ্রহণযোগ্য’।

আমেরিকান আইন অনুসারে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েল ইস্যুতে তদন্ত চালানোর জন্য কোনোভাবেই আন্তর্জাতিক অপরাধ আদালতকে চাপ দিতে পারবে না। আর সেখানে রাজধানী ওয়াশিংটনে ১৯৯৪ সাল থেকে লাইসেন্স নিয়েই পিএলও অফিস খুলে কাজ চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রে এ ধরণের কার্যালয় চালানোর জন্য ছয় মাস পর পর লাইসেন্স নবায়ন করতে হয় পররাষ্ট্র বিভাগের কাছ থেকে। এই প্রথম মার্কিন পররাষ্ট্র বিভাগ পিএলও’র কার্যালয় চালানোর লাইসেন্স নবায়ন করতে অস্বীকৃতি জানালো।

পররাষ্ট্র বিভাগের এক সংশ্লিষ্ট কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সম্পর্কে ‘ফিলিস্তিনি নেতাদের দেয়া কিছু বক্তব্য’কে লাইসেন্স নবায়ন না করার কারণ হিসেবে দেখিয়েছেন।

Reneta

গত সেপ্টেম্বরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে বলেন, ফিলিস্তিনিরা আইসিসি’র প্রতি আহ্বান জানাচ্ছে যেন আদালত ইসরায়েলিদের অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সহিংস আচরণে সম্পৃক্ততার কারণে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালান এবং তাদের বিচার করেন। আব্বাসের এই বক্তব্যকে কারণ উল্লেখ করে লাইসেন্স নবায়ন না করার এ সিদ্ধান্ত নেয়া হলো।

মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন ৯০ দিন সময় আছে সিদ্ধান্ত নেয়ার জন্য যে, তিনি আদৌ পিএলও’কে যুক্তরাষ্ট্রে কার্যালয় রেখে কাজকর্ম পরিচালনা করতে দেবেন কিনা। তিনি পিএলও’র অফিস রাখার সিদ্ধান্ত নিতে পারেন যদি তার মনে হয়, ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে সরাসরি এবং অর্থপূর্ণ আলোচনায় যেতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে ‘গভীরভাবে বিস্মিত’ হয়েছেন বলে জানিয়েছেন মাহমুদ আব্বাস। এ সিদ্ধান্ত ‘আমেরিকান-আরব সম্পর্কের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনবে’ বলে মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলপিএলওফিলিস্তিনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT