চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ন ২৪, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এই পদ্ধতিতে করোনাভাইরাসে সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি সমৃদ্ধ রক্তের প্লাজমা অসুস্থদের শরীরে প্রয়োগ করা হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ৭০ হাজার মানুষের শরীরে প্লাজমা ব্যবহার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এতে মৃত্যুর পরিমাণ ৩৫ শতাংশ কমানো যায়।

এফডিএর বিরুদ্ধে রাজনৈতিক কারণে ভ্যাকসিন এবং চিকিৎসার চলমান পরিকল্পনা ব্যাহত করার অভিযোগ আনার একদিন পরেই এমন ঘোষণা দিলেন ট্রাম্প।

রোববার তিনি সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন ধরে এটার অপেক্ষায় ছিলাম। চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সত্যিকারের ঐতিহাসিক ঘোষণা দিয়ে আমি খুশি। এর মাধ্যমে অগণিত জীবন বাঁচবে।

ট্রাম্প এই পদ্ধতিকে একটি শক্তিশালী থেরাপি হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি আমেরিকানদের কোভিড -১৯ থেকে সেরে উঠলে প্লাজমা অনুদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Reneta

এফডিএ বলছে, প্রাথমিক গবেষণায় দেখা গেছে প্লাজমা মৃত্যুহার কমাতে পারে এবং রোগীদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে যদি হাসপাতালে ভর্তির প্রথম তিন দিনের মধ্যে তা দেওয়া হয়।

সংস্থাটি বলছে, সম্প্রতি সংগৃহীত তথ্যগুলির ব্যাপক পর্যালোচনার শেষে বলা যাচ্ছে যে এটি নিরাপদ। তাছাড়া এটি ঝুঁকি হ্রাস করছে।

এফডিএর বায়োলজিক্স ইভালুয়েশন অ্যান্ড রিসার্চ কেন্দ্রের পরিচালক পিটার মার্কস রয়টার্সকে বলেন, জানা গেছে যে এটি নিরাপদ, আমরাও স্বচ্ছন্দ বোধ করছি। তেমন কোনো ঝুঁকিপূর্ণ লক্ষণ দেখতে পাইনি।

তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিসহ আরো কিছু গবেষক আরো বেশি বেশি গবেষণার পরামর্শ দিয়েছেন।

গুরুতর অসুস্থ বা ক্লিনিকাল ট্রায়ালগুলিতে অংশ নেওয়া ব্যক্তিদের শরীরে এফডিএ ইতিমধ্যে নির্দিষ্ট শর্তে করোনাভাইরাস রোগীদের প্লাজমা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। দেশজুড়ে প্রায় ৫৮ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপ্লাজমাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

”পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগিরই”

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইস্ট জোনের টানা দুই হার, প্রথম জয় সেন্ট্রাল জোনের

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

আবারও বাড়ানো হলো আয়কর রিটার্ন জমার সময়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এই ঈদে কতদিন ছুটি পাচ্ছেন!

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নাজি স্যালুট দিয়ে ‘নিষিদ্ধ’ রিয়াল মাদ্রিদ সমর্থক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT