চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বানোয়াট খবর ঠেকাতে পারবে ফেসবুক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের বিভ্রান্তি ঠেকাতে মিথ্যা তথ্য ও বানোয়াট খবর প্রচার নিষিদ্ধ করবে ফেসবুক। সামাজিক মাধ্যমটি জানিয়েছে গত নির্বাচনে ফেসবুককে ব্যবহার করে কেন্দ্রে সহিংসতা হয়েছে, ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন এধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হয়েছিলো। এবার আর এরকম ভুয়া খবর ছড়ানোর মাধ্যম হবে না ফেসবুক।

এজন্য কড়া নজরদারী ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিশ্চিতে ব্যয় বৃদ্ধি করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। আসলে এরকম কড়াকড়ি করতে বাধ্যই হয়েছে ফেসবুক। কারণ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকে প্রচারিত বানোয়াট খবরের সরাসরি প্রভাব পড়েছিলো। অনেকে মনে করেন এসব বানোয়াট খবরে নির্বাচনের ফলাফল পাল্টে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এবার ভোট দেয়ার পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে চায় ফেসবুক। কারণ গত নির্বাচনে ভোট দেয়ার পদ্ধতি নিয়ে ছড়ানো বানোয়াট খবরের কারণে অনেক ভোটারই ভোট দিতে পারেননি।

ফেসবুকের এসব পদক্ষেপ আদৌ কতটুকু কাজে আসবে তা নিয়ে সন্দেহ থাকছেই। কারণ ফেসবুক নিউজ ফিডের প্রডাক্ট ম্যানেজার টেসা লিয়ন্স বলেছেন,‘আমরা মনে করি, আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন না করে বিশ্বাসযোগ্য কোন ব্যক্তি যদি কিছু পোস্ট করে এবং সেটা যদি মিথ্যা হয় তাহলেও সেটা সরানো উচিৎ নয়।’

তবে ভোট কেন্দ্র নিয়ে ছড়ানো খবর যদি বিভ্রান্তিকর মনে হয় তবে তা যাচাই করে দেখবে ফেসবুক। যাচাইয়ে যদি খবরটি মিথ্যা প্রমাণিত হয় তখনও সেটা সরিয়ে নেয়া হবে না। কিন্তু এই খবরটি যাতে কম সংখ্যক মানুষ দেখতে পারে সেব্যবস্থা করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেক নিউজফেসবুকফেসবুক ফেক নিউজসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT