চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নতুন অবরোধে ক্ষুব্ধ নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-নিষেধাজ্ঞা-অবরোধ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নর্থ কোরিয়ার ৩ শীর্ষ কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

নর্থ কোরিয়ার দাবি, নতুন এই অবরোধের জবাব হিসেবে তারা চাইলে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণের পথ চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে।

রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নর্থ কোরীয় প্রশাসন নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তারা অনেক বড় ধাক্কা খেয়েছে। এতে তীব্র ধিক্কার জানিয়েছে দেশটি।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’তে প্রচারিত বিবৃতিতে দেশটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নষ্ট করে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়।

গত ১২ জুন সিঙ্গাপুরে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ছিল যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কোনো নেতার প্রথম বৈঠক।

বৈঠকে দু’পক্ষের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার লক্ষণ দেখা গিয়েছিল।

Reneta

ওই বৈঠকের পর থেকে আবারও নর্থ কোরিয়া-যুক্তরাষ্ট্র পরস্পর উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছে। কিন্তু নর্থ আবার এমন কাজও করেছে যার ফলে দুই দেশের মধ্যকার অস্থিরতা অনেক ক্ষেত্রে কমে এসেছে।

সম্প্রতি কিম এবং ট্রাম্পের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছিল। ট্রাম্পও তার কথাবার্তায় বুঝিয়েছিলেন তিনিও আরেকবার নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী।

কিন্তু চলতি সপ্তাহেই ট্রাম্প সরাসরি বলে দেন, বৈঠকের জন্য তার কোনো তাড়াহুড়ো নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উননর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT