চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার পাল্টা হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে মার্কিন পদক্ষেপের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করে রাশিয়া বলেছে, এটা যুক্তরাষ্ট্রের জন্য ‘গুরুতর অস্বস্তিকর’ হবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এমন কঠোর জবাবের কথা বলেছেন। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত অপেক্ষা করারও আভাস দেন তিনি।

ট্রাম্প বরাবরই রাশিয়ার প্রতি ‘উদার’, রাশিয়ার মতো তিনিও নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। হ্যাকিংয়ের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আসছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিঃসন্দেহে, রাশিয়ার পাল্টা একই ধরনের প্রতিক্রিয়া (কূটনীতি বহিষ্কার) আমেরিকার এই ক্ষেত্রে (কূটনৈতিক) তাৎপর্যপূর্ণ অস্বস্তির কারণ হবে। তবে রাশিয়া কোন ‘তরিৎ পদক্ষেপ’ নেবে না বলে মার্কিন ক্ষমতার পালা বদলের প্রতি ইঙ্গিত করে বলেন, “এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়েছেন, কিন্তু তিন সপ্তাহের মধ্যেই ট্রাম্প রাষ্ট্রপ্রধান হবেন।”

নতুন বছরে জানুয়ারির ২০ তারিখ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বৃহস্পতিবার বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। দেশত্যাগের জন্য তাদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। নিউইয়র্ক ও মেরিল্যান্ডে রাশিয়ান গোয়েন্দা কাজে ব্যবহৃত দুটি ভবনও বন্ধ করে দেয়া হবে বলে জানায় মার্কিন প্রশাসন।

ওয়াশিংটন ডিসি দূতাবাস ও সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে কর্মরত এই কূটনীতিকদের ‘পার্সোনা নন গ্রাটা’ (কোন বিদেশি ব্যক্তিকে দেশে প্রবেশে বা অবস্থান গ্রহণে সরকারি নিষেধাজ্ঞা) ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পরিবারসহ তাদের দেশ ছাড়ার জন্য সময় বেধে দেয়।

এছাড়াও নয়জন সত্ত্বাধিকারী ও ব্যক্তির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার দুইটি গোয়েন্দা সংস্থা (জিআরইউ ও এফএসবি), জিআরইউ’এর চারজন কর্মকর্তা এবং জিআরইউ-র সাইবার কাজে বস্তুগত সহায়তা দেয়া তিনটি কোম্পানি।

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারহানের বাড়ি থেকে শ্রদ্ধাকে জোর করে নিয়ে আসলেন শক্তি কাপুর

পরবর্তী

বছরের প্রথমদিনে বিরাট-আনুশকার বাগদান

পরবর্তী

বছরের প্রথমদিনে বিরাট-আনুশকার বাগদান

চীনা ফুটবলে বিশ্ব তারকা ফুটবলারদের ভিড়

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT