চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার বোমা হামলা: এক পরিবারের তিনজন সহ গ্রেফতার ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মূল হামলাকারী সালমান আবেদির বাবা রমজান এবং ছোট ভাই হাশেম ও বড় ভাই ইসমাইলসহ এখন পর্যন্ত মোট ৭জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রয়র্টাসের বরাত দিয়ে বিবিসি জানায়, আবেদির বাবা ও ভাইদেরকে লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০ বছর বয়সি হাশেম ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত।

সর্বশেষ সন্দেহভাজনকে ওয়ারউইকশায়ারের নানিয়েটন এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে বিবিসি। আর ষষ্ঠ ব্যক্তিকে উইগান থেকে গ্রেফতার করা হয়। বোমা হামলার পেছনে থাকা একটি সম্ভাব্য ‘নেটওয়ার্ক’ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এছাড়া উত্তর ম্যানচেস্টার থেকে পুলিশ একজন মহিলাকেও অস্ত্রসহ গ্রেফতার করেছে।

ব্রিটিশ পুলিশ বলছে, তারা এখন ঐ ঘটনার কোন নেটওয়ার্ক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ম্যানচেস্টারের এ হামলায়  শিশুসহ ২২ জন নিহত এবং ৬৪ জন আহত হয়। হামলাকারী ছিলো ২২ বছর বয়সী যুবক সালমান আবেদী।

Reneta

ম্যানচেস্টার চিফ কনস্টেবল হপকিন্স বুধবার বলেন, আমি মনে করি এটা খুব পরিস্কার যে বড় ধরণের নেটওয়ার্ক এ হামলায় জড়িত রয়েছে। আমাদের তদন্ত আরো জোরদার করা হচ্ছে এবং পুরো ম্যানচেস্টারে আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি।  তবে নিরাপত্তার স্বার্থে পিকাডেলি রেল স্টেশনের আশপাশের কিছু বাড়ি বন্ধ করে দেয়া হয়েছে।

এ হামলার একদিন পর দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ ‘সংকটপূর্ণ’ বলে ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সতর্ক করে বলেছেন, সোমবারের হামলার পর ব্রিটেনে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে দি নিউইয়র্ক টাইমস হামলার কিছু ছবি ছাপিয়ে আসা প্রকাশ করেছে যে, যুক্তরাজ্যের হামলার সম্ভাব্য বিস্ফোরক সম্পর্কে জানা যাবে এবং প্রশাসন হামলার একটি চিত্র খুজে পাবে।

তবে যুক্তরাজ্য প্রশাসন এসব ছবি প্রকাশকে ভালোভাবে নেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT