চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে নতুন হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় কনসার্টে হামলার একদিন পর দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ ‘সংকটপূর্ণ’ বলে ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সতর্ক করে বলেছেন, সোমবারের হামলার পর ব্রিটেনে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। আর এই আশঙ্কার মূল কারণ হলো, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি একাই হামলা চালিয়েছে, নাকি এর সঙ্গে আরও মানুষ জড়িত রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ কারণেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Banglabid

নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে ‘অপারেশন টেম্পেরার’ নামে সেনাবাহিনীর বিশেষ ইউনিটও নামানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সময় সোমবার রাত সাড়ে দশটার একটু পরই ম্যানচেস্টার এরিনায় অনুষ্ঠিত মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের একটি কনসার্টে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে শিশুও ছিল।

Reneta

এ ঘটনায় আহত হয় মোট ৫৯জন। আহতদের গ্রেটার ম্যানচেস্টারের মোট আটটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করে ব্রিটিশ পুলিশ। তার নাম সালমান আবেদি বলে জানানো হয়।

লিবীয় বংশোদ্ভূত ২২ বছর বয়সী এই মুসলিম তরুণের ম্যানচেস্টার শহরেই জন্ম এবং সেখানেই বেড়ে ওঠেন।

নিরাপত্তা বাহিনীদের তথ্য অনুসারে, সালমান আবেদি এই হামলার মাত্র কয়েকদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

এর আগে অবশ্য বোমা বিস্ফোরণের কিছু সময় পর জঙ্গি সংস্থা আইএস দাবি করেছিল, তাদেরই একজন সমর্থক ওই হামলা চালিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার-বোমা হামলাযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পায়ুপথে হাওয়া ঢুকিয়ে লক্ষ্মীপুরে শিশু শ্রমিককে হত্যার চেষ্টা

পরবর্তী

সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে অরুন্ধতীর বিরুদ্ধে অপবাদ

পরবর্তী

সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে অরুন্ধতীর বিরুদ্ধে অপবাদ

স্যার রজার মুর

বন্ড পরিচয় খুব ভালোবাসতেন রজার মুর

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT