চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে জোড়া বোমা হামলায় বিশ্বব্যাপী তীব্র নিরাপত্তা শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৭
আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার পর বিভিন্ন দেশ তাদের নিরাপত্তার বিষয়টি পুনর্বিবেচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান, সিঙ্গাপুর সহ অনেক দেশ নতুন করে নিরাপত্তা জোরদার করার কথা ভাবছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ।
ম্যানচেস্টারের এ হামলায় ২২ জন নিহত ও অনেকে আহত হওয়ার পরপরই নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। আর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, এ ঘটনার ওপর তারাও ঘনিষ্ঠ নজরদারি রাখছে।
জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদ সুগা বলেন, ‘আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে তথ্য সংগ্রহ ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করছি।’
সিঙ্গাপুরে আগামী জুনে অনুষ্ঠেয় ব্রিটনি স্পিয়ার্সের এক কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, তারা এ বিষয়ে নতুন ব্যবস্থা গ্রহণ করা নিয়ে ভাবছেন। আয়োজক প্রতিষ্ঠান আইএমই এন্টারটেইনমেন্ট গ্রুপের কর্মকর্তা জোগেশ মেহতা বলেন, ‘নিশ্চিতভাবেই নিরাপত্তা জোরদারের চিন্তাভাবনা করছি আমরা।’
এর ফলে ভবিষ্যতে উন্মুক্ত অনুষ্ঠানে নিরাপত্তামূলক কড়াকড়ির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।
এ ঘটনার পর ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে হংকং। আগামী সেপ্টেম্বরে হংকংয়ে ‘এশিয়া ওয়ার্ল্ড এক্সপো’তে এক কনসার্ট করার কথা তারকা অারিয়ানা গ্রান্ডির।
বেইজিংয়ের কাছে হংকংয়ের দায়িত্বভার তুলে দেওয়ার ২০তম বার্ষিকী উদ্যাপন করা হবে আগামী ১ জুলাই। এ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রত্যাশিত সফরকে সামনে রেখেও সেখানে এই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাইওয়ানের রাজধানী তাইপেতে আগামী আগস্ট মাসে বসবে ‘সামার উইনিভার্সিয়েড’ ক্রীড়া আসর। কর্মকর্তারা রয়টার্সকে জানান, তারাও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন।
এ বিষয়ে উইনিভার্সিয়েডের মুখপাত্র রনে ইয়াং বলেন, ‘ম্যানচেস্টারের মতো বিভিন্ন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে আমরা এই প্রস্তুতি আরও জোরদার করব।’
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশও জনগণের নিরাপত্তার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের কথা বলছে।
এছাড়া বাংলাদেশেও নিরাপত্তাব্যবস্থাকে আরো জোরদার করার ব্যাপারে সরকারের উচ্চমহলে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
এক যুগ আগে ২০০৫ সালের জুলাইয়ে লন্ডনের পরিবহনব্যবস্থাকে আত্মঘাতী হামলার নিশানা বানানোর পর দেশটিতে গত সোমবারের হামলাই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। প্রায় এক যুগ আগের সেই হামলায় নিহত হয়েছিলেন ৫২ জন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি না পেলে কী করবে বিএনপি

পরবর্তী

বিদ্যুৎ উৎপাদন বিষয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে: রিজভী

পরবর্তী

বিদ্যুৎ উৎপাদন বিষয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে: রিজভী

সীমান্তে পাকিস্তানি বাঙ্কার ধ্বংসের দাবি ভারতের, পাকিস্তানের অস্বীকার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT