যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন থেরেসা মে (৫৯)। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থেকে আন্ড্রিয়া লিডসম সরে দাঁড়ানোর পর তার পথ সুগম হয়।
বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের সময়সূচি নিয়ে এখন আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই এটি নির্ধারিত হয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের জন্য আন্দোলনকারী লিডসম জানান, যুক্তরাজ্যের এখন প্রয়োজন শক্তিশালী ও স্থিতিশীল সরকার। ব্রেক্সিট বাস্তবায়ন থেরেসা মে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষাবলম্বনকারী মে ২০০০ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন থেরেসা মে।








