চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা না খেলে ইফতারের আনন্দই বৃথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৫
অন্যান্য
A A

গরমের মধ্যে সারাদিন রোজা রেখে ইফতারের সময় মুখের স্বাদ ফিরিয়ে আনতে দরকার ভিন্ন স্বাদের কিছু আইটেম। বাইরের জিনিসের দিকে নজর না দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার কিছু খাবার। সঙ্গে রাখতে পারেন প্রাণ জুড়ানো ভিন্ন স্বাদের কিছু শরবত।

তবে খাবারের আগে পরিবেশনের দিখে খেয়াল রাখবেন। কারণ খাবারের অনেকটা অংশ জুড়ে থাকে পরিবেশনা।

ইফতারে টক-মিষ্টি ছোলা

উপকরণ : ছোলা সেদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ চামচ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, জিরাগুড়া ১ চামচ, ধনেগুড়া ১ চামচ, গরম মসলাগুড়া ১ চামচ, টমেটো কুচি ১ টি, তেল ৩ টেবিল চামচ, তেতুলের ঘন করা রস ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১ টেবিল চামচ ও লবন স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : সারারাত ছোলা পানিতে ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে প্রথমে তেল দিন তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরাগুড়া, ধনেগুড়া, টুমেটো কুচি ও গরম মসলা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে সেদ্ধ করা ছোলা কষিয়ে তেতুলের ঘন করা রস ও চিনি দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করে নিন। রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি ছিটিয়ে ইফতারের টেবিলে গরম গরম পরিবেশন করুণ।

লোভনীয় স্বাদের মাটন কাঠি কাবাব

Reneta

উপকরণ : হাড় ছাড়া খাশির মাংস এক কেজি, কাবাব মসলা ১ চা চমচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, শাহী জিরা বাটা আধা চা চমচ, গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরা ১০ -১৫ টি, জয়ফল ও জয়ত্রী আধা চা চামচ, টক দই আধা কাপ, টোস্ট বিস্কুট গুড়া ২ কাপ, তেল ভাজার জন্য, কাঠি ১২ টি , ডিম ২টি, বেসন এক টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: প্রথম মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর মাংসে সব ধরণের উপকরণ ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট মেরিনেট করুণ। গাজর টমেটো ও ক্যাপসিকাম গোল করে একি সমানে কেটে নিন। ভাজার জন্য টোস্ট বিস্কুট গুড়ো ও ডিম ফেটে নিন।

এরপর মেরিনেট হয়ে গেলে এক পিস মাংস, একপিস ক্যাপসিকাম, একপিস গাজর ও এক পিস টমেটো কাঠির মধ্যে ঢুকিয়ে ফেটানো ডিম মাখিয়ে টোস্টের গুড়ো দিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন। টমেটো সস বা পুদিনা বাটা ও ধনে পাতা দিয়ে সস বানিয়ে পরিবারের সবাইকে লোভনীয় এই কবাব উপভোগ করুন।

ক্লান্তি জুড়ানো ঠাণ্ডা আমের শরবত

উপকরণ : পাঁকা আম কুচি এক কাপ, চিনি স্বাদমতো, পানি আধাকাপ, লবন একচিমটি, বরফ কুচি পরিমান মতো।

প্রস্তুত প্রণালি : বরফ কুচি ছাড়া আর বাদ বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। ইফতারে ঠিক ১০ মিনিট আগে আকর্ষণীয় শরবতের গ্লাসে আমের শরবত ঢেলে পরিমাণ মতো বরফ কুচি দিয়ে উপভোগ করুণ হৃদয় জুড়ানো ঠাণ্ডা আমের শরবত।

ঠাণ্ডা খেজুরের শরবত

উপকরণ: বড় বড় খেজুর ২০-২৫ টি, চিনি স্বাদ মতো, গুড়ো দুধ ২ চামচ, কাঠবাদাম কুচি ১ চা চামচ, পেস্তাবাদাম কুচি ১ চা চাচম, পানি আধাকাপ, পানি পরিমান মতো।

প্রস্তুত প্রণালি : বরফ বাদে খেজুরের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ইফতারে কিছুক্ষণ আগে শরবতের গ্লাসে ঢেলে বরফ কুচি ও সামান্য বাদাম কুচি দিয়ে মজাদার ঠাণ্ডা খেজুরের শরবত পরিবারের সবাই উপভোগ করুণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT