চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা করলে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২৩ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টিম টাইগার্স ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমের ফোকাস বেড়ে গেছে অনেকটা।

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ককে করা বিদেশি সাংবাদিকদের প্রশ্ন যেন শেষই হতে চাচ্ছিল না! ৯ মিনিট পর প্রশ্ন করার সুযোগ আসল বাংলাদেশি সাংবাদিকদের। কী করলে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে বাংলাদেশ? এক কথায় মাশরাফী বিন মোর্ত্তজার উত্তর, ‘ভালো খেললে।’

অধিনায়ক একটু পরই জানিয়ে দিলেন কতটা ভালো খেললে অস্ট্রেলিয়াকে হারানো যাবে, ‘সব বিভাগে ভালো খেললে। যদি একটা বিভাগে ভালো করি, বাকি দুইটাতে না করি তাহলে ওদের বিপক্ষে জেতা সম্ভব না। অস্ট্রেলিয়া যদি ৭০ ভাগ খেলে, আমার ধারণা আমাদের ১০০ ভাগ খেললে তখন সম্ভব হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ১০ ভাগ ভালো খেলে ম্যাচ জেতা কঠিন। কমপক্ষে ব্যবধান থাকতে হবে ৩০ থেকে ৪০ ভাগ।’

‘আমাদের এতটাই ভালো খেলতে হবে ওদের সঙ্গে। সাকিব একটা কথা বলেছিল, জেনেটিক্যালি অ্যাথলেটের একটা ব্যাপার আছে ওদের (অস্ট্রেলিয়া) মধ্যে। যার কারণে ওদের সাথে আমাদের একটা ফারাক থাকেই। ওই জায়গাগুলি মানসিকভাবে ও শারীরিকভাবে অ্যাকটিভ থেকে যদি কাভার করা যায়। এসব ছোটখাটো জিনিসগুলো অনেকসময় ম্যাচ জিতিয়ে দেয়। জিততে হলে তিন বিভাগেই আমাদের এগিয়ে থাকতে হবে।’

নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ। বিশ্বকাপে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাশরাফীর মতে, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো প্রতিপক্ষকেই হারাতে পারে সে বিশ্বাস আর টন্টনে উইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ই লাল-সবুজদের পুঁজি। বৃহস্পতিবার অজি-বাধা টপকাতে পারলেই স্বপ্নের ‘সেমিফাইনাল’ হাত বাড়িয়ে ডাকবে বাংলাদেশকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT