চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা ওই কাজটি করেছে তারা দুষ্টু লোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পঞ্চম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর আঁকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সে বিষয়ে ফেসবুকে লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি ফেসবুকে লিখেছেন, “আমার ৮ বছরের ছেলে অঝর তার নিজের হাতে আঁকা বঙ্গবন্ধুর ছবিটি ভয়ে লুকিয়ে ফেলেছিল। আরো কয়েকটি ছবির সাথে বঙ্গবন্ধুর ছবিটিও তার পড়ার টেবিলে ছিল। আজ বাসায় এসে সে প্রথমে এই কাজটি করেছে। তার ধারণা এই ছবির জন্য পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যেতে পারে।

আজ সে মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলো। সেখানে সে আলোচনা শুনেছে বঙ্গবন্ধুর ছবি ঠিকমতো না হওয়ায় পুলিশ একজনকে ধরে নিয়ে গেছে। ছবিটি লুকানোর অবশ্য যথেষ্ট কারণ আছে।

অঝরের ধারণা তার নিজের চুলগুলোই সবচেয়ে সুন্দর। তাই আঁকার সময় সে বঙ্গবন্ধুর ছবির মধ্যে নিজের চুলের স্টাইলটি প্রায়ই যুক্ত করে দেয়। আমি কখনোই এটাকে বিকৃত হিসাবে দেখিনি। বরং ভালোই লেগেছে যে আমার অবুঝ ছেলেটি বঙ্গবন্ধুকে তার মতোই সুন্দর করে দেখে। বিকৃত করার জন্য নিজের চুলের স্টাইলটি যুক্ত করেনা।

আমি বাসায় এসে তাকে বুঝিয়ে আবার বঙ্গবন্ধুর ছবিটি পড়ার টেবিলে নিয়ে এসেছি। তাকে আমার বলতে হয়েছে, যারা ওই কাজটি করেছে তারা দুষ্ট লোক।”

গত বছর গাজী তারেক সালমান বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রের পেছনের পাতায় বঙ্গবন্ধুর ছবি ছাপানোয় জাতির জনকের মানহানী হয়েছে অভিযোগে গত ৭ জুন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু বাদী হয়ে আগৈলঝাড়ার ইউএনও গাজী তারেক সালমানের বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা দায়ের করেন।

বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন বুধবার সকালে তাকে কারাগারে পাঠিয়েছিলেন। পরে একই আদালত দুপুরে তাকে জামিন দেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপরিবারে পিসার হেলানো টাওয়ার দেখলেন আমির

পরবর্তী

ক্রিকেটে ঢাকার ‘পোলা’দের দাপট নেই

পরবর্তী

ক্রিকেটে ঢাকার ‘পোলা’দের দাপট নেই

লিওনার্দো বোনুচ্চি

জুভেন্টাস ছেড়ে এসি মিলানে বোনুচ্চি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT