বাংলাদেশ

যানজট: কাদের বললেন, জনগণের অসচেতনতাই মূল সমস্যা

যানজট: কাদের বললেন, জনগণের অসচেতনতাই মূল সমস্যা

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজটের জন্য প্রকৌশলগত দুর্বলতা নয়, মূল সমস্যা হল জনগণের অসচেতনতা।

রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভিআইপিরাই উল্টোপথে রাস্তা পার হন, যারা আইন তৈরী করছেন তারাই আইন ভাঙছেন।’

তিনি আরও বলেন: ‘ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে জনগণ সচেতন না হলে কোন পদ্ধতিতেই কাজ হবে না।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:ওবায়দুল কাদেরযানজটসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…