বাংলাদেশের ক্লাবভিত্তিক খেলাধুলার জনপ্রিয়তা হারানোর কারণ কি শুধুই মানের অধোগতি বা প্রতিদ্বন্দ্বিতার অভাব? ফুটবল-ক্রিকেট ভক্তসহ সাবেক তারকা এবং সংগঠকরা আরো যেসব কারণের কথা বলেছেন তার মধ্যে আছে নতুন প্রজন্মের রুচির পরিবর্তন, যানজট, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে বিদেশী লিগ দেখার সুযোগ। ঘরোয়া আসরে দর্শকখরা নিয়ে সাইদুর রহমান শামীমের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে উঠে এসেছে সেসব কথা।

এমনিতে প্রতিনিয়ত যানজটে নাকাল ঢাকাবাসী। নিত্যদিনের সেই ভোগান্তি নেতিবাচক প্রভাব ফেলেছে রাজধানীর খেলার মাঠে। যানজটের কারণে শহরের ভেতর শহর ক্রমেই দূরের গন্তব্য হওয়ায় একসময়ের নিয়মিত মাঠের দর্শকরা আর স্টেডিয়ামমুখো হচ্ছেন না। যানজটে নাকাল নগরবাসীর জন্য মাঠে এসে খেলা উপভোগ করা পরিণত হয়েছে যন্ত্রণাদায়ক বিলাসিতায়।
মাঠের অভাবকেও দায়ী করছেন কেউ কেউ। বিশাল পল্টন ময়দানে একের পর কংক্রিটের ক্রীড়া স্থাপনা নির্মাণ সীমিত করেছে তরুণদের খেলাধুলায় অংশ নেয়ার সুযোগ।
আরও পড়ুন: দর্শকশূন্য ফুটবল মাঠ এখন পীড়াদায়ক
নিজেদের লিগ আর নিজেদের ঘরোয়া টুর্নামেন্টের জায়গায় তরুণদের হৃদয়-মন পুরোটাই কেড়ে নিয়েছে ইউরোপীয় ফুটবল কিংবা চাকচিক্যের আইপিএল।
আরও পড়ুন: গ্যালারি ভরা দর্শক এখন শুধুই স্মৃতি
ঢাকার মাঠে বিপিএল কিছু দর্শক পায়, সেমিফাইনাল-ফাইনালে গ্যালারি থাকে আন্তর্জাতিক ম্যাচের মতো পরিপূর্ণ। কিন্তু ঘরোয়া অন্য লিগে সেই দর্শকখরা। অন্তত ঘরোয়া ক্রিকেটের দর্শকশূন্যতা থেকে ক্রিকেটেও সতর্ক হওয়ার পরামর্শ খেলোয়াড়-সংগঠকসহ সব পক্ষের।
ভিডিও রিপোর্ট:








