চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকাত ট্র্যাজেডি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পরিহাস: খালেদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৫
রাজনীতি
A A

ময়মনসিংহে যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ২৪ জন নারী-শিশুর মৃত্যুর ঘটনা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি অর্জনের ঘটনাকে পরিহাস করেছে বলে দাবী করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ওই ঘটনায় এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “মানুষের দারিদ্র্যসীমা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ প্রতিবছর যাকাত সংগ্রহ করতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করে তুলতে বাধ্য হচ্ছে। এই চিত্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি অর্জনের বাগাড়ম্বরের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় বরং পরিহাস ছাড়া আর কিছুই নয়।”

প্রতিবছরই যাকাতের কাপড় বা অর্থ বিলির সময় এধরণের ঘটনার জন্য যাকাত প্রদানকারী ও সরকারকে দায়ি করে খালেদা জিয়া বলেন, “যাকাত প্রদানকারী ব্যক্তিদের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। এই ঘটনায় সরকারও তার দায় এড়াতে পারে না। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা আগেই শৃঙ্খলামূলক ব্যবস্থা নিলে এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটত না।”

বিএনপির চেয়ারপারসন ওই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাকাতট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT