যশোর-বেনাপোল সড়কের শার্শার শ্যামলাগাছিতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নিগম পরিবহন চালক বিশ্বজিৎ চন্দ্র চক্রবর্তীকে গাড়ীসহ আটক করেছে নাভারণ হাইওয়ে ফাঁড়ি পুলিশ।
জানা গেছে, সকাল ৮টার দিকে আগরতলা থেকে কলকাতাগামী ত্রিপুরা সড়ক পরিবহনের একটি বাসের সাথে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালকের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। গুরুতর আহত হন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালকসহ আরো এক আনসার সদস্য।







