চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে স্বর্ণ আত্মসাতকারী তিন পুলিশ কারাগারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২১, মে ২০১৯
জনপদ, যশোর
A A

চোরাকারবারীদের আটক করে ছেড়ে দেয়া ও জব্দকৃত ৮টি সোনার বার আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

আজ তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, গত ১৯ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তবিবুর রহমান, এএসআই রঞ্জন কুমার মৈত্র ও কন্সটেবল তুষার কুমার সরকার শার্শা উপজেলার সামটা জামতলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায়।

এসময় তারা মহিষাকুড়া গ্রামের সাজেদুর ও আক্তারুলকে আটক করে এবং তাদের কাছ থেকে চোরাচালানের ৮পিস সোনার বার জব্দ করে। ওই তিন পুলিশ সদস্য তাদের থানায় না নিয়ে ছেড়ে দেয় এবং জব্দকৃত সোনার বার আত্মসাত করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সোমবার তিন সদস্যকে তলব করে জীজ্ঞাসাবাদ করলে তারা সোনারবার আত্মসাতের কথা স্বীকার করে। এরপর এএসআই তবিবুর রহমানের কাছ থেকে সোনাবারগুলো উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, সোনা আত্মসাতের অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করা হয়। এরপর আজ দুপুরের দিকে তাদেরকে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া সোনারবারের মালিক দুইজনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ: যশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্যোক্তারা ঝুঁকছে বিদেশি ঋণের দিকে

পরবর্তী

অরুণাচলে জঙ্গি হামলায় বিধায়কসহ নিহত ১১

পরবর্তী

অরুণাচলে জঙ্গি হামলায় বিধায়কসহ নিহত ১১

কোপার মিশনে মেসির সঙ্গী আগুয়েরো-দিবালা

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT