চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, যশোর
A A

বেনাপোল সীমান্তে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘গুলি বিনিময়ে’ সুজন নামের এক মাদক ব্যবসায়ী নিহত ও আকমল হোসেন নামে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও বোমা উদ্ধার করেছে বিজিবি।

২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান: গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ী ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করছে, এ সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের দেখে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে বিজিবি’র এক সদস্য আহত হন। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় বিজিবি’র গুলিতে সুজন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত সুজনের বাড়ি বেনাপোল কাগজ পুকুর গ্রামে।

ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে। নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে বলে বিজিবি জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক ব্যবসায়ী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT