দেশের ইতিহাসে যশোরে প্রথমবারের মতো তথ্য অধিকার ক্যাম্প শুরু হয়েছে। সুবিধা বঞ্চিত মানুষের জন্য পাঁচদিনের এই তথ্য অধিকার ক্যাম্পের আয়োজক বেসরকারি সংগঠন এমআরডিআই।
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তথ্য ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।
এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান জানান, এই ক্যাম্পের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষরা তথ্য অধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলা সম্ভব।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা বলছেন, তথ্য জানা সব মানুষের অধিকার এই কথাটি জানা ছিলো না। তাই এই ক্যাম্পের মাধ্যেমে দেশের সকল মানুষ বিভিন্ন তথ্য সম্পর্কে এখন জানতে পারবে।
তথ্য অধিকারকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আগামী ঈদের পর উপজেলা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে ঘোষণা দেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক ।
অনুষ্ঠানে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার, নজরুল ইসলাম বক্তৃতা করেন। আগামী ২৭ আগস্ট শেষ হবে তথ্য ক্যাম্প।






