চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে প্রাডো গাড়ি থেকে উদ্ধার হলো বাঘ-সিংহের বাচ্চা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৭
জনপদ, যশোর
A A
যশোরে প্রাডো গাড়ি থেকে উদ্ধার হলো বাঘ-সিংহের বাচ্চা

আকরামুজ্জামান, যশোর প্রতিনিধি: যশোরে একটি প্রাডো গাড়ি থেকে বাঘ ও সিংহের দুইটি করে মোট চারটি বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। সোমবার শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় গাড়ি জব্দের পাশপাশি এর ড্রাইভারসহ দুইজনকে আটক করা হয়।

বাঘের দুইটি এবং সিংহের দুইটি বাচ্চা পাচার করার উদ্দেশ্যে শার্শা সীমান্তে নেয়া হচ্ছিল বলে পুলিশ দাবি করেছেন। উদ্ধার হওয়া বাঘের শাবকগুলো বিরল প্রজাতির লোপার্ড ক্যাট হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে বন বিভাগ।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চাঁচড়া চেকপোস্ট মোড়ে অবস্থান নেন। তারা শার্শা সীমান্তগামী একটি কালো রংয়ের প্রাডো গাড়ির গতিরোধ করে চালকসহ মোট দুইজনকে আটক করা হয়। এরপর গাড়ি থেকে দুটি কাঠের বাক্স পাওয়া যায়। এই বাক্সের ভেতর থেকেই পাওয়া যায় বাঘ-সিংঘের বাচ্চা। কালো রংয়ের প্রাডো নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৩-২৭৯০।

তিনি আরো জানান, এ ঘটনায় আইন অনুযায়ী মামলা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী বাচ্চাগুলোর ভবিষ্যত অবস্থান নির্ধারণ করা হবে।

বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম জানান, উদ্ধার হওয়া বাঘের বাচ্চা দুইটি বিরল প্রজাতির। তবে তার সব প্রজাতি এবং বিস্তারিত তথ্য নিশ্চিতভাবে বিশেষজ্ঞরা বলতে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: চোরাচালানবন্যপ্রাণীবাঘসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT