চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, যশোর
A A

মঙ্গলবার রাতে যশোর শংকরপুর বাস টার্মিনালের কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত হয়েছে সানি নামে এক সন্ত্রাসী। এসময় শীর্ষ সন্ত্রাসী নয়ন ওরফে হিটার নয়নসহ আরও দু’জন আহত হয়েছে।

এদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর শীর্ষ সন্ত্রাসী নয়ন হাসপাতাল থেকে পালিয়ে গেছে। হাসপাতালে ভর্তি অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আনন্দ (২৩) নামে আরেকজন। হতাহতদের সকলের বাড়ি শহরের শংকরপুরে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শীর্ষসন্ত্রাসী নয়নসহ তার সঙ্গীরা রাত ৯টার দিকে বাস টার্মিনালের সামনে অবস্থান করছিলো। এসময় প্রতিপক্ষের ক্যাডাররা তাদের লক্ষ্য করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়। বোমা বিস্ফোরণে নয়নের পা রক্তাক্ত জখম হলেও তার সঙ্গী ও স্থানীয়রা ধাওয়া করে আনন্দ ও সানি নামে বোমা হামলাকারি দু’জনকে ধরে ফেলে।

তারা আনন্দকে ছুরিকাঘাতে ও সানিকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে হাসপাতালে নেয়ার পর সানি মারা যায়। যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, নিহত সানির বিরুদ্ধে একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। বোমায় আহত নয়নের বিরুদ্ধেও রয়েছে এক ডজনেরও বেশি মামলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোমা বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT