চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:৩১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৫
কৃষি
A A

সবজি ক্ষেতে পোকামাকড় দমনে আধুনিক ও জৈব কলাকৌশল ব্যবহার করে সফল হয়েছেন যশোরের ঝিকরগাছার কৃষক। তাদের সাফল্য দেখে অন্যান্য এলাকার কৃষক উদ্বুদ্ধ হয়েছেন বিষমুক্ত পদ্ধতিতে সবজি উৎপাদনে।

বিশেষজ্ঞদের মতে, সবজি ক্ষেতে এমন কিছু কিটনাশক ব্যবহার হয়, যার বিষক্রিয়া থাকে দীর্ঘদিন। তাই রাসায়নিক কিটনাশক ছাড়াই সবজি ক্ষেতে পোকা দমনে আধুনিক কলাকৌশল ব্যবহারের নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এর অংশ হিসেবে যশোরের ঝিকরগাছার জিউলিগাছা এলাকায় কৃষকরা সবজি ক্ষেতে পোকা দমনে সেক্স ফেরোমোন ট্র্যাপ ও হলুদ ফাঁদ ব্যবহার করছেন।

হলুদ ফাঁদ ব্যবহারকারী ঝিকরগাছার এক সবজি চাষী বলেন, এই ফাঁদে খুব সহজেই পোকা পড়ছে। এতে লাভবান হচ্ছেন তিনি। বিষাক্ত কিটনাশকের তুলনায় এটি অনেক ভালো ও সুন্দর একটি পদ্ধতি বলে তিনি মনে করেন।

সেক্স ফেরোমোন ট্র্যাপ এবং হলুদ ফাঁদ ব্যবহার খরচ সাশ্রয়ী হওয়ায় সবজি আবাদে লাভবান হচ্ছেন কৃষক। তারা জানান, বিভিন্ন নামিদামি কোম্পানির কিটনাশক ওষুধ প্রয়োগ করেও তাদের কোনো লাভ হয়নি। এতে বরং ছত্রাক বেড়ে যাচ্ছিলো। আইপিএম-এর বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে বর্তমানে তারা আগের চেয়ে সাশ্রয় করতে পারছেন।

এক্ষেত্রে কৃষককে নানা সহায়তা দিচ্ছে ইউএসএআইডি’র অর্থায়নে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার।

সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম)-এর ফিল্ড অফিসার সাজ্জাদ হোসেন জানান, মাটিতে ব্যবহারের জন্য ট্রাইকো কমপোস্ট এবং ফসল উৎপাদনের সময় পোকা দমনের জন্য কিটনাশকের বিকল্প হিসেবে বিভিন্ন ফেরোমোন ট্র্যাপ ও হলুদ ফাঁদ (ইয়েলো স্টিকি ট্র্যাপ) ব্যবহারের জন্য কৃষকদের মাঝে ব্যাপক প্রচলন করার চেষ্টা করা হয়েছে।

আইপিএম-এর সমন্বয়কারী শাহাদাত হোসেন বলেন, এই প্রকল্প থেকে কৃষকরা বিনামূল্যে সেক্স ফেরোমোন ট্র্যাপ, আঠালো হলুদ ফাঁদ, ট্রাইকো কমপোস্ট পেয়েছে। এতে তারা খুবই উপকৃত হচ্ছে এবং আরও ব্যবহারে আগ্রহী হচ্ছে।

বিষমুক্ত পদ্ধতিতে সবজি উৎপাদনে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও প্রশিক্ষণের আয়োজন করছে স্থানীয় কৃষি বিভাগ।

ট্যাগ: যশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

পরবর্তী

ক্ষমতার পালাবদলে ‘ইউনূস ব্রিজ’, চাইলে ‘হিলারি ব্রিজ’ও করা সম্ভব

পরবর্তী

ক্ষমতার পালাবদলে ‘ইউনূস ব্রিজ’, চাইলে ‘হিলারি ব্রিজ’ও করা সম্ভব

১৩৬ বছর পর ইংল্যান্ডের মুখোমুখি ওয়েলস

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT