আগামী বছর ১০ জুন থেকে শুরু হবে ইউরো চ্যাম্পিয়ন্সশীপ। প্রথমবারের মতো এক গ্রুপে থেকে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েলস। গ্রুপ ‘বি’তে তাদের অন্য দুটি দল রাশিয়া ও স্লোভাকিয়া।
১৩৬ বছর পর আগামী ১৬ জুন ফ্রান্সের লেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস।
ইউরো ড্র ঘোষণা হবার পরই ইংল্যান্ডের কোচ ‘বি’ গ্রুপকে কঠিন গ্রুপ হিসেবে ধরেছেন। তিনি জানিয়েছেন লড়াই করতে হবে।
অপরদিকে ওয়েলস তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল টুইট করেছেন, ‘টাফ গ্রুপ…..তবে ফ্রান্সে গিয়ে খেলতে আর অপেক্ষা করতে ইচ্ছে না।’
২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ রোমানিয়া, আলবানিয়া ও সুইজারল্যান্ড।‘সি’ গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ ইউক্রেন, পোল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড।‘ডি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ চেক রিপাবলিক, তুরস্ক ও ক্রোয়াশিয়া।
‘ই’ গ্রুপে ইটালির প্রতিপক্ষ বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেন।‘এফ’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ আইসল্যান্ড, অস্ট্রিয়া ও হাঙ্গেরি।
ফ্রান্সের দশটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইউরো ২০১৬। ভেন্যুগুলো হলো-লিলে, লেন্স, প্যারিস সেইন্ট ডেনিশ, প্যারিস, বর্রডুয়াক্স, টউলোউস, সেইন্ট ইটিনে, লিয়ন, মার্সেলে এবং নাইস।
মাঠগুলোর মধ্যে সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা প্যারিস সেইন্ট ডেনিশে ৮০ হাজার। সর্বনিম্ন ধারণ ক্ষমতা টউলোউসে ৩৩ হাজার। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই।







