চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরের অভয়নগরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১০, মে ২০১৭
জনপদ, যশোর
A A

যশোর জেলা প্রতিনিধি:  যশোরের অভয়নগর উপজেলার তালতলা রেলক্রসিংয়ে সিগনাল না থাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আকিজ জুট মিলের শ্রমিকবাহী বাস উল্টে অন্তত ২ নারী শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন যশোর অভয়নগর থানার ওসি আনিসুর রহমান।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘রেল ক্রসিংয়ের গেটকিপারের অসাবধানতাই এ দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার সময় ট্রেন আসার কোন সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনের উপর উঠে পড়লে রেলইঞ্জিনের ধাক্কায় ছিটকে যায়।’

দুর্ঘটনার পর সেখানে দায়িত্বরতদের কাউকে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার তালতলা রেলক্রসিংয়ে সিগনাল না থাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত দুই নারী শ্রমিক হলেন, মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা কদবানু (৫০) ও নূরজাহান (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে আকিজ জুট মিলের শ্রমিকরা শ্রমিকবাহী নিজস্ব বাসে করে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। বাসটি পায়রা হয়ে মণিরামপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে বাসটি নওয়াপাড়া তালতলা রেলক্রসিংয়ে পৌঁছায়।

এসময় একটি রেলওয়ে ইঞ্জিন খুলনার দিকে যাচ্ছিল। বাসটি রেললাইনের ওপর উঠামাত্র রেলইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে।

এতে অন্তত ২ নারী শ্রমিক নিহত ও অর্ধশত শ্রমিক আহত হন। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ: ট্রেন দুর্ঘটনাযশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব মানুষের জন্য আলাদা পরিকল্পনা নিয়ে বিএনপির ‘ভিশন-২০৩০’

পরবর্তী

কখন, কোন চ্যানেলে বাংলাদেশের ম্যাচ

পরবর্তী

কখন, কোন চ্যানেলে বাংলাদেশের ম্যাচ

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

শবে বরাতের রাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT