চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যথেষ্ট ভালো শিল্পী আছেন, কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে না: সুমিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘সিনেমার খারাপ অবস্থার জন্য এককভাবে শিল্পীরা দায়ী নয়। এর সঙ্গে অনেকেই জড়িত। পরিচালক এবং তার টিম, প্রযোজক, মার্কেটিং পলিসি, দর্শকদের দেখার আগ্রহ, সিনেমা প্রদর্শন সবকিছু দায়ী। তবে প্রযোজকে বেশি সচেতন হতে হবে। উনি তার সিনেমাটি কীভাবে মানুষকে দেখাতে চান, সঠিক পরিচালক নির্বাচন থেকে শিল্পীসহ মার্কেটিং টিম সবকিছু তাকে আগে ঠিক করতে হবে।’

বলছিলেন সুমিত সেনগুপ্ত। যিনি নিয়মিত সিনেমায় অভিনয় করছেন। বর্তমানে দামাল, মিশন এক্সট্রিম, ছায়াবৃক্ষ নামে তিনটি সিনেমা সুমিতের হাতে।

তিনি বলেন, আরও তিন বছর আগে ‘মহুয়া সুন্দরী’, ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা করি সেই সময়ের চেয়ে এখনো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। ভবিষ্যতে আমরা খুব ভাল একটা জায়গায় যাবো। সেই ভরসা নিয়ে আগাচ্ছি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বিগ বাজেটের ছবি ‘দামাল’ এ সুমিত

সিনেমার পাশাপাশি টুকটাক নাটকেও কাজ করছেন সুমিত। ভালোবাসা দিবসের নাটকে কাজ করছেন। ঈদের জন্যও দু-একটি নাটকে তাকে দেখা যাবে। সুমিত বলেন, একজন সিঙ্গারের স্বপ্ন থাকে প্লেব্যাক করা। ক্রিকেটারের স্বপ্ন থাকে মাঠে খেলা, রাজনীতিবিদের ইচ্ছে থাকে পার্লামেন্টে যাওয়া। আমি অভিনেতা, আমারও স্বপ্ন সিনেমাতে নিয়মিত কাজ করা। অনেক সময় শুনি শিল্পী সংকট কিন্তু আমি এটার সঙ্গে একমত নই। আমাদের জন্য যথেষ্ট ভালো শিল্পী আছেন। কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে সবাই সেফ সাইটে খেলতে চায়। তাই হয়ত রিস্ক নেন না।

সুমিত এ প্রজন্মের অভিনেতা। তার পূর্বের প্রজন্মের শিল্পীরা যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তুমুল ব্যস্ততা থাকতো তাদের। লাইট ক্যামেরায় থেকে দিনরাত কাটতো। কিন্তু বর্তমানে যারা কাজ করছেন তাদের সেদিক থেকে অনেকটাই মন্দ কপাল! এ প্রসঙ্গে সুমিত বলেন, আমরা অনেক আগে থেকে বিশ্বের সব খোঁজ খবর রাখি। ওইসব ফ্যাসিনেশন থেকে এ মাধ্যমে কাজ করা। বাইরে শিল্পীদের যখন অনেক কাজের খবর পাই তখন কিছুটা হতাশা লাগে।

শাহীন সুমনের ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমার মাধ্যমে প্রথম বড়পর্দায় কাজ করে সুমিত। তার অভিনীত সিনেমা ‘মহুয়া সুন্দরী’, ‘যে গল্পে ভালোবাসা নেই’ মুক্তি পেয়েছে। কিছুদিন আগে মুক্তি পায় ‘পাগলের মতো ভালোবাসি’। দামাল, মিশন এক্সট্রিম ও ছায়াবৃক্ষ তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সবগুলো সিনেমাতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন সুমিত সেনগুপ্ত।

Reneta

তিনি বলেন, দামাল সিনেমায় গোলকিপারের চরিত্রে অভিনয় করেছি। অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে। এটি পিরিওডিক্যাল সিনেমা। এ সিনেমার প্রধান গল্প তিনজনকে নিয়ে। একজন গোলকিপার, মিড ফিল্ডার, একজন স্ট্রাইকার। তিনজনই বিশেষ বিশেষ দৃশ্যের জন্য শুটিংয়ের আগে একমাস ধরে অনুশীলন করেছি। নিজেও ড্রাইভ, বল ধরা, বল পাস করা বিভিন্ন কৌশল শিখেছি। বাফুফে’র একজন কোচ ছিলেন। তিনি জাতীয় দলের গোলকিপার ছিলেন। আমার পরিশ্রমটা মানুষ দেখলে ভালো লাগবে।

মুক্তির প্রতীক্ষায় আছেন সুমিত অভিনীত মিশন এক্সট্রিম

মিশন এক্সট্রিম প্রসঙ্গে সুমিত বলেন, পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি মিশন এক্সট্রিমে। আমি আরিফিন শুভ, সাদিয়া নাবিলা এবং তাসকিন রহমান এই চারটি চরিত্র প্রধান এখানে। এ সিনেমা করতে গিয়ে পুলিশকে খুব ভেতর থেকে জেনেছি। পুলিশের প্রতি আমার মায়া সম্মান অনেক বেড়েছে। আমার জায়গা থেকে যতটুকু করার ছিল আমি চেষ্টা করেছি। মানুষ সিনেমাটি দেখলে বুঝতে পারবেন।

দামাল ও মিশন এক্সট্রিম এই দুই সিনেমার পুরো বাইরের ঘরানার সিনেমা হচ্ছে ছায়াবৃক্ষ। চা শ্রমিকদের আন্দোলন ও তাদের দিনযাপন নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। মূলত তাদের অধিকার আদায় নিয়ে বিভিন্ন সংগ্রামের সৃষ্টি হয়। সুমিত বলেন, একজন চা শ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। অন্যরকম গল্পের একটি সিনেমা ছায়াবৃক্ষ। এটিও দর্শকদের ভালো লাগার মতো সিনেমা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভছায়াবৃক্ষতাসকিন রহমানদামালমিশন এক্সট্রিমলিড বিনোদনলিড বিনোদনসাদিয়া নাবিলাসুমিতসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT