চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত বেশি বিদেশি বিনিয়োগ, ততই দেশের মঙ্গল: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ২৯, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ যত বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে ততই দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আজকের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় ৫৯ দশমিক ৮৭ একর জমির উপর সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) প্রস্তাবিত ‘কনস্ট্রাকশন অব লালদিয়া বাল্ক টার্মিনাল’ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাদ দেয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, ‘ইনিশিয়াল স্টেজে যে ধ্যান ধারণা নিয়ে প্রকল্পটি করা হয়েছিল, পরে দেখা গেছে প্রকল্পটি সেভাবে করলে সময়ের সাথে সাথে চাহিদা অনেক বেড়ে যায়, এখানেও চাহিদা বেড়ে গেছে। এখানে যে পরিমাণ জায়গা, সেগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে চাহিদা মেটাতে পারব না। সেজন্য কিছু কিছু প্রকল্প এভাবে বাদ দিতে হয়।

পিপিপি ভালো কিছু বয়ে আনছে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিপিপি কনসেপ্টটি আমরা এখনেও ভালোভাবে নিতে পারিনি, এটা সত্য। তারপরও কাজ শুরু হয়েছে। যেসব বিষয় মোকাবেলা করতে হচ্ছে, সেগুলো মোকাবেলা করেই এগিয়ে যাব। এখন আমাদের হাতে টাকা আছে। নিজেরা ব্যয় করছি। কিন্তু আমরা বিদেশি বিনিয়োগ চাই। যতে বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারব, ততই আমাদের জন্য মঙ্গল। প্রথমদিকে আমরা পারিনি কারণ আমাদের অবকাঠামো ছিল না। এখন সব ধরনের অবকাঠামোতে আমরা যোগ্য। অতএব পিপিপি কনসেপ্ট এবং সরাসরি বিদেশি বিনিয়োগ ব্যাহত হবে না।

করোনা সঙ্কট মোকাবিলায় সরকারের আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে- এমন অভিযোগের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, এমন হওয়ার কথা নয়। তবু এ বিষয়ে তদন্ত করা হবে।

Reneta

তিনি বলেন, বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায় তাদের আমরা ২ শতাংশ প্রণোদনা দিচ্ছি। যারা টাকা পাঠান, এবং যারা এখানে সেই টাকা রিসিভ করেন, তারা টাকা হাতে আসলে তা নিজেরাও ব্যয় করতে পারবেন। পুঁজিবাজারেও ব্যয় করতে পারবেন। সে কারণে পুঁজিবাজারে টাকা গেছে বলে আমরা জানি।

কিন্তু প্রণোদনা প্যাকেজের ঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে তথ্য পাইনি। তবু এটি ভেরিফাই করা হবে।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের বছরব্যাপী গৃহীত কর্মসূচির মাধ্যমে সমাপনী ও অন্যান্য অনুষ্ঠান বাস্তবায়নে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগ, নগরসজ্জা এবং দেশে-বিদেশে ওয়ার্কশপ-সেমিনার-কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজনসহ বিভিন্ন প্রকাশনা, ভিডিও, ডকুমেন্টারি, এলইডি স্ক্রিন স্থাপন এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের আওতায় ফোর টায়ার জাতীয় ডেটা সেন্টারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ওরাকল ক্লাউড ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পুঁজিবাজারপ্রণোদনাবিদেশি বিনিয়োগরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

চোটে পড়লেন মেসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করলেন কিশোরগঞ্জের ভোটাররা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT