চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত্নে থাকুক জুতা জোড়া

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:৪৫ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

কথায় আছে, মানুষের ফ্যাশন সচেতনতা সম্পর্কে ধারণা পাওয়া যায় তার জুতা দেখে। অর্থাৎ পায়ে মানানসই জুতো না থাকলে স্মার্ট দেখায় না। তাই জুতার প্রতি ফ্যাশন সচেতন নারী-পুরুষের রয়েছে বাড়তি আগ্রহ।
যে জুতা পরে রাস্তার ধুলা-ময়লা থেকে পা জোড়া রক্ষা পাচ্ছে, সে জুতার সঠিক যত্ন নিচ্ছেন তো? যত্ন না নিলে শখের দামী জুতা কিছুদিনেই নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন ব্যবহারের পর জুতার যত্ন নেওয়া উচিত। জেনে নিন আপনার শখের জুতাগুলোর যত্নআত্তি সম্পর্কে।

  • হিল জুতা প্রতিদিন ব্যবহার করবেন না। দামী পার্টি স্যু কিংবা হিল জুতা প্রতিদিন ব্যবহার করলে খুব অল্পদিনেই নষ্ট হয়ে যায় সেগুলো। এছাড়াও নিয়মিত হিল ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
  • প্রতিবার ব্যবহারের পর জুতা জোড়া শুকনা কাপড় দিয়ে মুছে রাখুন। নাহলে ধুলো-ময়লা জমে জুতার চাকচিক্য নষ্ট হয়ে যায়। সম্ভব হলে ব্যবহারের পর আলো-বাতাস পৌঁছায় এমন স্থানে জুতা জোড়া রাখুন কিছুক্ষণ। এতে জুতাতে ঘাম লেগে থাকলে সেটা শুকিয়ে যাবে। তবে সরাসরি রোদে জুতা রাখবেন না।

    স্যু কেবিনেট ব্যবহারে জুতো ভালো থাকে
  • জুতা পরিষ্কার করা জরুরি। তবে ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে নষ্ট হয়ে যেতে পারে জুতা জোড়া। চামড়ার জুতা নরম কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। ভেজা কাপড় দিয়ে চামড়ার জুতা পরিষ্কার করা উচিত না কখনোই। এতে জুতার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আবার প্লাস্টিকের জুতা হলে নরম ব্রাশ দিয়ে ধুয়ে জুতা পরিষ্কার করা যেতে পারে।
  • হিল জুতা পরে কখনই গাড়ি চালানো উচিত না। এমনকি চামড়ার স্যু পরে গাড়ি চালালেও জুতার সামনে ভাজ পরে জুতা নষ্ট হয়ে যায়। গাড়ি চালানোর জন্য আলাদা ফ্লিপ-ফ্লপ স্যান্ডেল ব্যবহার করুন। এতে শখের জুতা জোড়া নষ্ট হওয়ার ভয় থাকবে না।
  • জুতা রাখার জন্য আলাদা কেবিনেট ব্যবহার করুন। ব্যবহার করার পর দরজার কাছে জুতা ফেলে রাখলে বাতাস এবং ধুলোবালি লেগে খুব অল্প সময়ের মধ্যেই জুতা নষ্ট হয়ে যায়। স্যু কেবিনেটে প্রতিটি জুতা আলাদা করে  রাখলে  ধুলোবালি পৌঁছায় না। ফলে জুতা ভালো থাকে বহুদিন।

    জুতোতে বাজে গন্ধ হলে শুকনো টি ব্যাগ রেখে দিন
  • জুতাতে বাজে গন্ধ হয়ে গেলে সামান্য বেকিং সোডা ছড়িয়ে একরাত রেখে দিন। সকালে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে বেকিং সোডা মুছে ফেলুন। এছাড়াও শুকনো টি-ব্যাগ জুতার ভেতরে রেখে দিলেও জুতার বাজে গন্ধ দূর হয়। যাদের পা বেশি ঘামে,তারা সুতি মোজা ব্যবহার করুন এবং নিয়মিত মোজা পরিষ্কার করুন।
  • আবহাওয়া বুঝে জুতা পরুন। বৃষ্টির দিনে চামড়ার জুতা এড়িয়ে চলবেন। কারণ বৃষ্টির পানি এবং কাঁদা লেগে খুব দ্রুত জুতা নষ্ট হয়ে যায়। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT