চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন বাঁচি ‘সার্কাস সার্কাস’ করার ইচ্ছা আছে: শতাব্দী ওয়াদুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
১৯৯৮ এর প্রথম প্রদর্শনী এবং ২০১৬ এর প্রদর্শনী

১৯৯৮ এর প্রথম প্রদর্শনী এবং ২০১৬ এর প্রদর্শনী

যত কাজ থাকুক, যত ব্যস্ততা। প্রসেনিয়ামে এই কাজে উঠতে একবারও ঘাটতি হয়নি। প্রতিটি প্রদর্শনীতে তিনি ছিলেন মঞ্চে। ২০ বছরে। শুক্রবার সন্ধ্যায় আবার মঞ্চ প্রদর্শনী। ১৯৯৮ সালের ২৭ এদিন প্রথম মহিলা সমিতির মঞ্চে এসেছিলো নাটকটি।

২০১৮ এর একই দিনে চলতি বছরের প্রথম আর প্রদর্শনী হিসেবে সেই মহিলা সমিতিতে ফিরছে এই মঞ্চ প্রযোজনা। ৯৬ তম বার হয়ে। তাতেও থাকছেন তিনি। তিনি অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শতাব্দী ওয়াদুদ। নাটকের নাম ‘সার্কাস সার্কাস’।

দেশের অন্যতম মঞ্চনাট্যদল প্রাচ্যনাটের চতুর্থ প্রযোজনা ‘ সার্কাস সার্কাস’। রচনা ও নির্দেশনায় আজাদ আবুল কালাম। সংগীত আয়োজন রাহুল আনন্দ। সেট লাইট মো. সাইফুল ইসলাম এবং পোশাকে তৌফিকুল ইসলাম ইমন।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর ১৯৯৮ এর বাৎসরিক প্রতিবেদনে ‘সার্কাস সার্কাস’ কে নতুন একটি দলের প্রযোজনা হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনাময় প্রযোজনা হিসেবে অভিহিত করেছিল।  প্রথম প্রদর্শনীর পর প্রযোজনাটি বছরের সেরা প্রযোজনাগুলোর একটি হিসেবে মর্যাদা পায়।

‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’ নামে একটি সার্কাস দলকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের শরীর। দলটি তার প্রতিষ্ঠাতার হাত ধরে এক সময় প্রচুর খ্যাতি অর্জন করে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়কার ধ্বংসাবস্থা থেকে দলকে পুনরুজ্জীবিত করে তোলেন প্রতিষ্ঠাতার ভাই।

Reneta

দলটিতে সমস্যার অন্ত নেই। অদক্ষ খেলোয়াড়, সদস্যদের মধ্যে হিংসা বিদ্বেষ ইত্যাদি সমস্যায় জর্জরিত দলটি। ঘটনাক্রমে, সার্কাস দলটি একটি গ্রামে আসে শো করতে।  সমস্যা আরও ঘনীভূত হয় যখন ধর্মীয় মৌলবাদের কালো থাবা এসে পড়ে। স্থানীয় ধর্মীয় প্রভাবশালী নেতারা সার্কাস শো বন্ধ করার জন্য হুমকি দেয়। শুধু দলের বাইরে থেকে নয়, ভেতরেও কলহের সূত্রপাত হয়। এমনি এক সময়ে ধর্মান্ধ মৌলবাদীরা তাদের অন্ধ ঘৃণার ছোবল হানে সার্কাস দলটির ওপর। ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’ এ আগুন দেয়া হয়। লাশ পড়ে তিন খেলোয়াড়ের, ভস্মীভূত হয় সার্কাসের সব পশু।

৯৮ সালের প্রথম শো থেকে আজকের শো, সবগুলোতে অভিনয় করছেন? কয়জন আছেন এরকম?’ প্রশ্নে শতাব্দী ওয়াদুদ বলেন, আমি-রিজভী আর জাহাঙ্গীর ভাই এই তিনজন সবগুলো প্রদর্শনীতেই ছিলাম। আজও আছি। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। প্রতিবারই নতুন করে চরিত্র নির্মাণের মত উপলব্ধি হয়। এ বছরই ১০০ হবে আশা করি। যতদিন বাঁচি সার্কাস সার্কাস করার ইচ্ছা পোষণ করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাচ্যনাটলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসার্কাস সার্কাস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT