ময়মনসিংহ পৌরসভার কাছে নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।
এছাড়া পুলিশ সদর দপ্তর, জেলা প্রশাসন এবং জেলা পুলিশ ঘটনা তদন্তে আলাদা কমিটি গঠন করেছে।
পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।







