জনপদ

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ৪ জঙ্গি আটক

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে জঙ্গি আটক, উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আটক জঙ্গিদের বহনকারী নৌকা, উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ অভিযান চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। 

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশী রিভলভার, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। তবে পরে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

বিষয়:ময়মনসিংহ র‌্যাবের অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…