চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ট্র্যাজেডি

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
৮:০৭ অপরাহ্ন ০৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ময়মনসিংহের নূরানী জর্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। শহরের অতুল চক্রবর্তী সড়কে এই ঘটনা ঘটে।

মধ্যরাত রাত থেকেই ময়মনসিংহ শহরের নূরানি জর্দা ফ্যাক্টরির সামনে যাকাতের কাপড় নিতে জড়ো হয়েছিলো কয়েক হাজার মানুষ। ভোর ৫টার দিকে শুরু হয় যাকাতের কাপড় বিতরণ। এক পর্যায়ে হুড়োহুড়ি শুরু হলে বহু লোক পদদলিত হয়। আহত ও নিহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

একজন প্রত্যাক্ষদর্শী জানান, ফ্যাক্টরির মালিক প্রতিবছরই যাকাত দেন। সেই ধারাবাহিকতায় শুক্রবারও যাকাত দেয়ার জন্য জর্দা ফ্যাক্টরির গেট খোলা হয়। এসময় কয়েক হাজার নারী-পুরুষ এক সঙ্গে হুড়োহুড়ি করে গেটের ভেতরে ঢুকতে চাইলে পদদলিত হন অসংখ্য মানুষ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জন নিহত হয়েছে। তবে হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ফরিদ হোসেন জানান, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২৩ জন। তিনি আরো বলেন,মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

অপর একজন প্রত্যক্ষদর্শী বলেন, এক সঙ্গে অনেক মানুষ গেটের ভেতরে ঢুকতে গিয়ে চাপা খাইয়া অনেকেই মরছে। গেটের ভেতরে কিছু মারামারিও হইছে।

ঘটনার পর কারখানার সামনে বহু মানুষের ছেঁড়া জুতা, স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

Reneta

পুলিশ সুপার মঈনুল হক জানান, আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। তবে খবর শুনেই আমরা ঘটনাস্থলে আসি। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

ওই ঘটনায় জর্দা ফ্যাক্টরির মালিক নূরানী তালুকদার শামীমসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: ময়মনসিংহযাকাতযাকাত ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT