ময়মনসিংহে গণহত্যা দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

ময়মনসিংহে গণহত্যা দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করছে মানুষ, স্মরণে শহীদদের।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহে গণহত্যা দিবস উপলক্ষে থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার ময়মনসিংহের থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



