চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন-পরিবহন অব্যাহত রাখতে চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

বিদ্যমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন, পরিবহন, সরবরাহ ও বিপণন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রী পরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ সদর দপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও সকল জেলা পুলিশ সুপার, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কেন্দ্রীয় কাউন্সিল, বাংলাদেশ অ্যাকুয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও ফিড ইন্ডাস্ট্রিজ অ্যসোসিয়েশন বরাবর পাঠানো হয়েছে।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Banglabid

চিঠির মাধ্যমে বিদ্যমান করোনা পরিস্থিতিতে হাঁস-মুরগী (লাইভ), গবাদি পশু, মাছের পোনা, মাছ, মাংস, দুধ, ডিম, প্রাণিজাত পণ্য, মৎস্য ও পশু খাদ্যসহ এ ধরণের খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ, কৃত্রিম প্রজনন এবং পশু চিকিৎসা কাজে ব্যবহৃত ঔষধ ও সরঞ্জামাদি উৎপাদন, পরিবহন, সরবরাহ এবং বিপণন কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতা প্রদানে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে প্রাণিজ আমিষ সরবরাহ অব্যাহত রাখা একান্ত জরুরি বিবেচনায় মাছ, মাংস, দুধ ও ডিম এবং এ সংক্রান্ত উৎপাদন সামগ্রী অব্যাহতভাবে উৎপাদন, সরবরাহ ও বিপণন প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত নির্দেশনায় পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি পরিষেবা তথা কৃষি উপকরণ, খাদ্য দ্রব্য পরিবহণ বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাডিমমাছমাংসমৎস্য ও প্রাণিসম্পদলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ দৃশ্যে আমাদের অবস্থা দেখে জেলে থাকা আসামীরাও কেঁদেছে: পলাশ

পরবর্তী

আবদুল মতিন খসরু’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

আবদুল মতিন খসরু’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রমজান

রমজান মাস: আল্লাহর সন্তুষ্টি লাভের বিভিন্ন মাধ্যম

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT