চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যালেরিয়া প্রতিরোধ করবে ‘মিউট্যান্ট মশা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

মশাবাহিত রোগ ম্যালেরিয়া থেকে বাঁচতে নতুন প্রতিষেধক নয়, বরং এবার আসছে নতুন এক জাতের মশা। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর দাবি, তারা মশার জিনে ‘মিউটেশন’ বা পরিবর্তন এনে এমন এক নতুন প্রজাতির মশা উদ্ভাবন করেছেন যা ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারে।

ল্যাবে পরীক্ষা করে পাওয়া ফল যদি মাঠ পর্যায়ের পরীক্ষাতেও পাওয়া যায় তবে এর মধ্য দিয়ে মশার কামড়ে ম্যালেরিয়া ছড়ানো রোধ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের দলটি ভারতে পাওয়া যায় এমন প্রজাতি ‘অ্যানোফিলিস স্টিফেনসি’ নিয়ে গবেষণা করেন। তারা ‘ক্রিসপার’ নামের এক ধরণের জিন পরিবর্তন পদ্ধতি ব্যবহার করে ওই মশার ডিএনএ’র ভেতর নতুন একটি ‘প্রতিরোধক’ জিন যুক্ত করতে সফল হয়েছেন।

পরীক্ষায় দেখা গেছে, জিনগত পরিবর্তনে উদ্ভূত এই মশাগুলোর বংশধরদের মাঝেও জন্মগতভাবেই প্রতিরোধক জিনগুলো থাকে। আবিষ্কারকদের দাবি, তাদের তত্ত্ব ঠিক হয়ে থাকলে প্রতিরোধক জিনযুক্ত নতুন প্রজাতিটিকে ম্যালেরিয়া পরজীবী সংক্রমিত করতে না পারায় এরা কামড়ালেও মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হবে না।

বিশ্বে প্রায় ৩২০ কোটি মানুষ বর্তমানে ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। ম্যালেরিয়া থেকে বাঁচতে মশারি, কীটনাশকসহ বিভিন্ন রকম চেষ্টা চললেও মশাবাহিত এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় ৬ লাখ মানুষ মারা যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: মশাম্যালেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে ছবির জন্য বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেস

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT