ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে গাস হিডিঙ্কের চেলসি।
চেলসির পক্ষে গোল করেন দিয়েগো কস্তা, উইলিয়ান, গ্যারি ক্যাহিল, এডেন হ্যাজার্ড ও বার্ট্রান্ড ট্রাওরে। সিটির হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড ডেভিড ফাওপালা।
৩৫তম মিনিটে চেলসি পক্ষে গোলের সূচনা করেন কস্তা। দুই মিনিট পরই সিটিকে সমতায় ফেরান ফাওপালা। প্রথমার্ধে আর কোন দল গোল না পেলে ১-১ গোল’র সমতায় নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় চেলসিকে আবারও এগিয়ে নিয়ে যান উইলিয়ান। এরপর গ্যারি ক্যাহিল, এডেন হ্যাজার্ড ও বার্ট্রান্ড ট্রাওরের গোলে ৫-১ গোলের লিড পায় চেলসি।






