চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানহোলে মৃত্যু: হাজিরা দিলেন ওয়াসার এমডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
আদালত
A A

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও আদালতে হাজিরা দিয়েছেন। রবিবার সকালে তারা আদালতে হাজিরা দেন। পরে আদালত তাদের দুজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

এর আগে আদালত এই দুইজনকে হাইকোর্টে হাজির হয়ে মৃত্যুর ঘটনা বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্নয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রুল সহ এই আদেশ দেন।

ম্যানহোলে পড়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিবাদীদের কর্তব্যে অবহেলাকে কেন দায়ী করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলে বিবাদী করা হয়েছে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে চারজনের ১০ বছর জেল, দুইজনকে খালাস দেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার দণ্ড দেয়া হয়। তাদের প্রত্যেকের দায়িত্বে চরম অবহেলার কারণে পাইপে পড়ে জিহাদের মৃত্যু হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়।

ওই মামলার আসামিরা হলেন- রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েকশ ফুট গভীর এক নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান শেষে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে। এর কয়েক মিনিটের মধ্যে কিছু তরুণের তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে উঠে আসে অচেতন জিহাদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, শিশুটি বেঁচে নেই।

ট্যাগ: ম্যানহোলে পড়ে মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে টিকতে চায় সরকার: রিজভী

পরবর্তী

ট্রাম্প শীঘ্রই চীন সফরে আগ্রহী: রেক্স টিলারসন

পরবর্তী

ট্রাম্প শীঘ্রই চীন সফরে আগ্রহী: রেক্স টিলারসন

বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের স্থান হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT