চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টারের নাগরিকত্ব পাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ১৫, জুন ২০১৭
বিনোদন
A A
আরিয়ানা গ্র্যান্ডে

আরিয়ানা গ্র্যান্ডে

যুক্তরাজ্যের ম্যানচেস্টার হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে গিয়ে অসাধারণ এক ভালোবাসার গল্পের জন্ম দিয়েছেন মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে। তাই সম্প্রতি তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টারের সিটি কাউন্সিল। ম্যানচেস্টার সিটি কাউন্সিলের প্রধান স্যার রিচার্ড লিজের ভাষায়, ‘ম্যানচেস্টারবাসী এরই মধ্যে আরিয়ানাকে তাদের নিজের মানুষ হিসেবেই ভাবতে শুরু করেছে। আমরা তার অবদানকে স্বীকৃতি দিতে চাই। এবার তাই ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। আর তাই ম্যানচেস্টারবাসী আপন করে নিতে চান আরিয়ানাকে।’

হামলার মাত্র কয়েক দিন পর আরিয়ানা ম্যানচেস্টারে বিশ্বের বড় বড় সব সংগীত তারকাকে নিয়ে আয়োজন করেন ‘ওয়ান লাভ’ কনসার্ট। আহতদের দেখতে ছুটে যান হাসপাতালে। তাদের বুকে জড়িয়ে কেঁদেছেন। সব মিলিয়ে আরিয়ানা যেন পুরো শহরের মন জয় করে নিয়েছেন।

ম্যানচেস্টারে অ্যারিয়েন ওল্ড ট্রাফোর্ড এলাকার ক্রিকেট মাঠে তাই ঘটেছিল হাজার হাজার মানুষের সমাগম। এ যেন সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব এক প্রতিবাদ। কনসার্ট থেকে আয় হয় প্রায় ত্রিশ লাখ ডলার। এর পুরোটাই দেওয়া হয় হতাহতদের তহবিলে।

তবে কেবল আরিয়ানাকেই নয়, ম্যানচেস্টার শহরের জন্য অবদান রেখেছেন, এমন বিদেশীদের ঘটা করে সম্মাননা জানানোর কথা ভাবছে সিটি কাউন্সিল। গত ২২ মে ম্যানচেস্টারের আরিয়ানা গ্র্যান্ডের কনসাঁর্ট শেষে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয় এছাড়া আহত হয় আরও শতাধিক। ডেকান ক্রনিকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানা গ্রান্ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের প্রতি পূর্ণ আস্থা বিশ্বব‍্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT