চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ’র স্বস্তির রাতে জিতেছে আর্সেনালও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চাকরিটা যেন সুতোয় ঝুলে ছিল! আরেকটি হার দেখলেই যেত ছিঁড়ে! হোসে মরিনহোর জীবনে এমন অস্বস্তিকর মূহুর্তে আপাতত স্বস্তির হাওয়া বইয়ে দিলেন রোমেলু লুকাকু। বেলজিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে টানা দুই ম্যাচ হারার পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার বার্নলির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানইউ। ব্রাইটন ও টটেনহ্যামের কাছে হারের পর এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্টে টেবিলের দশম স্থানে উঠে এলো মরিনহোর শিষ্যরা।

প্রথমার্ধের ২৭ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন লুকাকু। অ্যালেক্সিস সানচেজের ক্রসে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের সামনে থেকে গোল পেতে খুব সমস্যা হয়নি বেলজিয়ান ফরোয়ার্ডের।

Banglabid

তার ১৭ মিনিট পর ম্যাচে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু। জেসে লিনগার্ডের নেয়া শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সুযোগ কাজে লাগিয়ে গোল করে বসেন রেডডেভিল তারকা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি ম্যানইউ। উল্টো ৭১ মিনিটে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে গুঁতো দেয়ায় লাল কার্ড দেখেন দলটির তরুণ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বাকি সময়টা ১০ জনের দল নিয়েও নিরাপদে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

ম্যানইউ’র জয়ের রাতে হেরে বসেছে আগের ম্যাচে দলটিকে হারের স্বাদ দেয়া টটেনহ্যাম হটস্পার। ৫৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও ওয়াটফোর্ডের কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে মউরিসিও পচেত্তেনির দল।

Reneta

রাতের আগের ম্যাচে প্রিমিয়ার লিগে নিজেদের টানা দুই হারের পর টানা দুই জয়ের স্বাদ পেয়েছে আর্সেনাল। কার্ডিফ সিটির বিপক্ষে উনাই এমেরির দলের জয় ২-৩ গোলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT