চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর ‘আফসোসের’ গোলে মেসিদের মুখে হাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচ শেষে ক্যামেরাটা ঘুরে গেল ওলে গানার সলশেয়ারের মুখের দিকে। চেহারাটা আপাত দৃষ্টিতে শান্তশিষ্ট মনে হলেও চোখে রাজ্যের অস্বস্তি আর হতাশা। নিজ মাঠে বার্সেলোনার মতো দলের বিপক্ষে হারের কষ্টটা হয়ত সয়ে নেয়া যায়, কিন্তু জয়সূচক গোলটি যদি আসে নিজ দলের খেলোয়াড়ের অবদান দিয়ে, তাহলে আফসোস বাড়েই! বুধবার রাতে শেষপর্যন্ত এমন অনুভূতি নিয়েই মাঠ ছেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ!

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানইউর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সা। সেই গোল এসেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজের অসাধারণ যুগলবন্দীতে, তবে তাতে বড় বেশি অবদানটা লুক শোর। স্বাগতিক ডিফেন্ডার বার্সার দুর্দান্ত আক্রমণটি ঠেকাতে গিয়ে উল্টো কুড়াল মেরেছেন নিজেদের জালেই! সেই গোলই ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবারের মতো জয়ের স্বাদ দিয়েছে কাতালানদের।

ওল্ড ট্র্যাফোর্ডে খুব একটা আহামরি খেলেনি বার্সা। স্বাভাবিকভাবে বল পায়ে প্রতিপক্ষের ওপর যেভাবে প্রভাব বিস্তার করে খেলেন মেসিরা, সেটাই খেলেছেন। এভাবে খেলতে গিয়ে ১২ মিনিটে সুয়ারেজ বরাবর বল দেন মেসি। উরুগুয়ে তারকা মাথাও ছুঁয়েছিলেন জালমুখে। সেই বল লুক শোর গা ছুঁয়ে অনেকেটা দিক পাল্টে জালে জড়ালে এগিয়ে যায় বার্সা!

মেসিকে ঠেকাতে রক্ষণাত্মক কৌশল সাজিয়েছিলেন ম্যানইউ কোচ। গোল হজমের পর সেই কৌশলের একদমই বারোটা বাজিয়ে ছেড়েছে ম্যানইউ রক্ষণ। ৩৬ মিনিটে সুযোগে কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে গিয়েও ব্যর্থ ফিলিপে কৌতিনহো। আর ৬৫ মিনিটে দারুণ আরেকটি সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ।

তবে এই ম্যাচে বার্সাকে ভয়ে রেখেছিলেন মেসি নিজেই। ৩১ মিনিটে ক্রিস স্মলিংয়ের আচমকা তেড়ে আসার ফলে হওয়া সংঘর্ষে নাকে আঘাত পেয়ে মাটিতে লটিয়ে পড়েন বার্সা অধিনায়ক। রক্তও ঝরেছে। মাঠের বাইরেও যেতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর ফিরে কোচ আর্নেস্টো ভালভার্দেকে স্বস্তি দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT