চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাজিক মিররের হাত ধরে ফের বাংলাদেশে বিশ্বখ্যাত জাভেদ হাবিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
লাইফস্টাইল
A A

আন্তর্জাতিক খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট, বলিউডের শীর্ষ তারকাদের কাঙ্ক্ষিত ফ্যাশন ব্যক্তিত্ব জাভেদ হাবিব। হেয়ার স্টাইলিংয়ের আইকন হিসেবে তিনি সারাবিশ্বে পরিচিত। বিশ্বজুড়ে জনপ্রিয় এ তারকা ইতিমধ্যেই ভারতের ৯২ টি শহরে প্রতিষ্ঠিত করেছেন ৮০০ টির বেশি বিউটি পার্লার। আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ২৫০০ বিউটি পার্লার প্রতিষ্ঠার অংশ হিসেবে বাংলাদেশেও তার কার্যক্রম শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় ‘ম্যাজিক মিরর’ আজ (বৃহস্পতিবার) ১৩ ডিসেম্বর উদ্বোধন করলো “জাভেদ হাবিব হেয়ার এন্ড বিউটি” পার্লার। বৃহস্পতিবার দুপুরে ১২টায় জাভেদ হাবিব উপস্থিত হন। রিবন কেটে উদ্বোধন করেন জাভেদ হাবিব হেয়ার এন্ড বিউটি’ এবং কেক কাটার মধ্য দিয়ে শুরু করেন উৎসব। ম্যাজিক মিররের হাত ধরে আনুষ্ঠানিকভাবে জাভেদ হাবিব আবার বাংলাদেশে যাত্রা শুরু করলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাভেদ হাবিব বলেন, মানুষের সৌন্দর্য থাকে তার ভিতরে আর ফ্যাশন কেবলমাত্র তার বহিঃপ্রকাশ ঘটায়। চুলের ফ্যাশন একজন মানুষের ব্যক্তিত্বকে তুলে ধরে, প্রকাশিত করে ভিতরের ললিত অন্তর্নিহিত রুচিকে। ফলে দিনে দিনে বিশ্বব্যাপি হেয়ার স্টাইলিং এর গুরুত্ব বাড়ছে। সেই সাথে জীবন যাপন পদ্ধতি, খাদ্যভ্যাস এবং আবাহাওয়াগত কারনে চুল পড়া, ক্ষয়ে যাওয়া ও অকালপক্কতাসহ নানবিধি সমস্যার মুখমুখি হতে হয়। সুতরাং হেয়ার স্টাইলের পাশাপাশি চুলের স্বাস্থ্যগত পরিচর্যা এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ম্যাজিক মিররের চেয়ারম্যান জাকের আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, সৌন্দর্যের বৃদ্ধির পাশাপাশি চুল নিয়ে নান সমস্যার কথা আমরা শুনে থাকি ফলে এটি এখন শুধু স্টাইলের বিষয় নয়। এটি একটি স্বাস্থ্যগত ব্যাপারও বটে। এ জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট এবং প্রশিক্ষিত এক্সপার্ট। জাভেদ হাবিব হেয়ার এন্ড বিউটির এক্সপার্টরা প্রত্যেকেই জাভেদ হাবিব একাডেমী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ফলে এখান থেকে আপনি নির্ভরযোগ্য সেবাটি পাবেন। এতটুকু আমরা নিশ্চিত করতে পারি।

Reneta

‘ম্যাজিক মিরর’ পার্টনার ব্যবস্থাপনা পরিচালক রাকিব আহমেদ বলেন, একটি বিউটি সেলুন প্রতিষ্ঠার চিন্তা আমাদের মাথায় হুট করে বা নিছক ব্যবসায়ী কারনে আসেনি। বাংলাদেশের ফ্যাশনপ্রেমীদের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় মানসম্মত সেলুনের অভাব রয়েছে। ম্যাজিক মিরর এই অভাবটি পুরন করতে নিরলসভাবে কাজ করে যাবে।

জাভেদ হাবিব হেয়ার এন্ড বিউটি’ উদ্বোধনের কার্যক্রম হিসেবে ১৩ ও ১৪ ডিসেম্বর দু-দিনব্যাপী হেয়ার কাট ও মেহেদি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে মাত্র =৪৯৯/- টাকায় হেয়ার কাট সাথে ফ্রি মেহেদি উৎসব। এর সঙ্গে পুরো ডিসেম্বর মাসজুড়ে থাকছে ২০ পারসেন্ট মূল্য ছাড়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্যাশনস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT