চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ বাঁচাতে পারলো না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত তিন দিনের ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের কাছে মুমিনুলরা হারে ইনিংস ও ৩২ রানে। কর্ণাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচেও হেরেছিলো মুমিনুল-নাসির-সাব্বির-সৌম্যরা।

ম্যাচের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ১৬১ রান করে প্রথম দিনের খেলা শেষ করে ভারত। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ থাকার পরও ৫ উইকেটে ৪১১ রান তুলে ইনিংস ঘোষণা করলে ১৮৩ রানের লিড পায় ভারত।

প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে আরেকবার ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয় মাত্র ১৫১ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানোর পরীক্ষায় পড়ে বাংলাদেশ। কিন্তু ৮ উইকেট হাতে নিয়েও শেষদিন পার করতে ব্যর্থ হয় তারা।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হিসেবের খাতা খোলার আগে আউট হয়েছেন আনামুল হক বিজয়। আর প্রথম ইনিংস কোনো রান করতে না পারা সৌম্য দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ১৯ রান করে। অধিনায়ক মুমিনুল হক ৫৪ ও লিটন দাস ৩৮ ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান করতে পারেননি।

এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ হারে সফরকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিষাক্ত মদ পান করে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

পরবর্তী

মুম্বাইয়ে বিমানবন্দর ও হোটেলে উচ্চ সতর্কতা জারি

পরবর্তী

মুম্বাইয়ে বিমানবন্দর ও হোটেলে উচ্চ সতর্কতা জারি

প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT