চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ খেলার সুযোগই পেলেন না রুমানারা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৩১ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচ খেলা ছাড়াই শেষ হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প। মূলত ম্যাচ খেলানোর জন্য ক্যাম্প হলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হল না রুমানাদের।

মেয়েদের প্রিমিয়ার লিগ পিছিয়ে যাওয়ায় ঢাকার বাইরে টুর্নামেন্টের আদলে জাতীয় লিগ আয়োজন করেছিল বিসিবির উইমেন্স উইং। দ্বিতীয় দফায় লিগ পিছিয়েছে আরও দুইমাস। লিগ হবে কোরবানির ঈদের পর। অনুশীলনের ঘাটতি পূরণে তাই ৪২ ক্রিকেটারকে নিয়ে ২০-২৮ জুলাই আয়োজিত হয়েছে ক্যাম্প।

ক্রিকেটারদের তিনটি দলে (পদ্মা, মেঘনা, যমুনা) ভাগ করে ম্যাচ খেলানোর সূচি ঠিক করা ছিল আগেই। প্রতিটি দল পেত চারটি করে ম্যাচ খেলার সুযোগ। কিন্তু টানা বৃষ্টি, মাঠ খেলার অনুপযোগী থাকায় হয়নি একটি ম্যাচও। কাগজে-কলমে ক্যাম্পও শেষ হয়েছে। যে ক্যাম্প আদতে কোনও কাজেই আসেনি জাহানারা-সালমাদের।

ক্যাম্পের প্রথম দুইদিন ছিল নেটে ব্যাটিং, বোলিং। সেটিও মাত্র তিন ঘণ্টা করে। দুইদিনে ওই ছয় ঘণ্টা অনুশীলনেই শেষ হয়ে গেছে মেয়েদের ক্যাম্প। পরে ছয়টি ম্যাচ হওয়ার কথা ছিল; যার একটিও মাঠে গড়ায়নি। ম্যাচের ভেন্যু মিরপুর ১১ নম্বরে অবস্থিত সিটি ক্লাব মাঠের এমনিতেই বেহালদশা, তার ওপর আবার টানা বৃষ্টি।

এখন নতুন করে ক্যাম্প শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে উইমেন্স উইং। আগস্ট মাস বেকার থেকেই কাটাবেন রুমানারা, অপেক্ষায় থাকবেন প্রিমিয়ার লিগের।

এপ্রিলে প্রথম দফায় প্রিমিয়ার লিগ পিছিয়ে যাওয়াতে বড়সড় ধাক্কা খেয়েছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বছরে দুই-তিনটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া রুমানা-জাহানারাদের আয়ের প্রধান উৎস এই লিগ। রমজানের ঈদের পর লিগ শুরুর কথা ছিল। বৃষ্টির মৌসুম হওয়ায় কয়েকটা ক্লাবের আপত্তিতে আরেকদফা পিছিয়েছে। কাগজে-কলমে ২০১৬-১৭ মৌসুম শেষ হয়ে গেলেও মেয়েদের লিগ হবে কোরবানির ঈদের পর। যেটা কিনা হওয়ার কথা ছিল ছেলেদের লিগের সঙ্গে গত এপ্রিলে।

Reneta

মাঠ সঙ্কটের দোহাই দিয়ে সেবার লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। পরের ধাপে নতুন তারিখ দেওয়া হয় জুলাইয়ে। এসময়ে বৃষ্টির শঙ্কা বেশি থাকায় ক্লাবগুলো আপত্তিতে লিগ পিছিয়েছে। হবে সেপ্টেম্বরে। অথচ সেই বৃষ্টির দিনেই কিনা ক্যাম্পের আয়োজন। দুইদিন অনুশীলন, বাকি সাতদিনই ম্যাচ। তাও হতে দিল না বৃষ্টি, আর খেলার অনুপযোগী ভেন্যু।

ঠিক সময়ে ঠিক কাজটি না করলে যা হয় আর কি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টি বিভ্রাটের মাঝেই ইংলিশদের দাপট

পরবর্তী

‘সেরা বাঙালি’র পুরস্কার নিলেন মাশরাফী

পরবর্তী
মাশরাফীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী

‘সেরা বাঙালি’র পুরস্কার নিলেন মাশরাফী

সোমবার শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT