চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের মাঝে খবর এলো আইরিশ পেসারের করোনা, অতঃপর পরিত্যক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের দাপুটে জয়ের পর শুক্রবার মাঠে গড়িয়েছিল ওয়ানডে। কিন্তু ম্যাচের মাঝে এলো দুঃসংবাদ। সফররত আয়ারল্যান্ড ‘এ’ দলের একাদশের একজনের করোনা পজিটিভ হওয়ার ওই সংবাদে ভেস্তে গেছে চট্টগ্রামে চলা দুদলের প্রথম ওয়ানডেটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস নামের আইরিশ ‘এ’ দল। ম্যাচের ৩০ ওভার হয়ে যাওয়ার পর আসে করোনা শনাক্তের খবর। দ্রুত থামিয়ে দেয়া হয় খেলা।

কঠিন জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে চলছে চট্টগ্রামের সিরিজটি। দুদলের ক্রিকেটারদের নিয়মিত কোভিড-১৯ পরীক্ষা হচ্ছিল। গত বুধবার শেষ নমুনা নেয়া হয়। সেটির ফলই আসতে আসতে শুক্রবারের ম্যাচ মাঠে গড়ায়। টেস্টের ফলে খেলতে থাকা আইরিশ পেসার রুহান প্রিটোরিয়াসের করানো শনাক্ত হয়েছে। বাকি সবাই নেগেটিভ।

আম্পায়াররা দ্রুত ম্যাচ থামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। প্রিটোরিয়াসকে আইসোলেশনে রাখা হয়েছে। ম্যাচে ৪ ওভার বোলিং করে ১৪ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

টস জিতে বাংলাদেশ ইমার্জিং দল এদিন ব্যাটিংয়ে এসে ৩০ ওভার পর্যন্ত খেলে ৪ উইকেটে ১২২ রান তুলেছিল। ক্রিজে থাকা তৌহিদ হৃদয় ৪৪ ও শামীম হোসেন ২২ রানে ব্যাট করছিলেন।

শুরুতে সাইফ হাসান ৩১, তানজিদ হাসান ১০, মাহমুদুল হাসান জয় শূন্য ও ইয়াসির আলি ৪ রানে সাজঘরে ফিরে যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড উলভসকরোনাকরোনাভাইরাসবাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT