ঈদের সেলফি উৎসবে আর সবার মতো মাঠের তারকারাও কাঁপাচ্ছেন ফেসবুক। বল পায়ে প্রচণ্ড গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ ফুটবলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি তাদেরই একজন।
তবে ঈদ সেলফি বলে কথা, ক্ষিপ্র এমিলি’র শান্ত রূপটাই ফুটে উঠলো। স্ত্রী’র সঙ্গে তোলা ‘সেলফি’-তে বেশ সুবোধ এমিলি। জার্সি না হলেও দুজনের পোশাকের রঙ এক ।
তাইতো ছবিটি ফেসবুকে পোস্ট দেয়ার সময় এমিলি ক্যাপশনে লিখেছেন ‘ম্যাচিং ম্যাচিং’ আর বন্ধু ও শুভাকাক্সক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘সকল বন্ধুকে ঈদ মুবারাক’।







