চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমের প্রথম জয় চেলসির, নিজ মাঠে হার ম্যানইউর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার রাতে দুই মেরুতে যেন অবস্থান ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের। নরউইচ সিটির মাঠে খেলতে গিয়েছিল চেলসি। সেখানে ৩-২ গোলে জিতে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে ব্লুজরা। আর নিজেদের মাঠে খেলতে নেমে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন মৌসুমে তাদের প্রথম হার।

সাবেক ক্লাব চেলসির কোচ হয়ে আসার পর নরউইচের মাঠে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। মাত্র ৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ব্লুজদের নবাগত ট্যামি আব্রাহাম। চেলসির যুবদল থেকে উঠে এসেই আলো কাড়তে শুরু করেছেন এ ফরোয়ার্ড।

তিন মিনিট বাদে নরউইচের টড কেন্টওয়েল সেই গোল শোধ করলেও ১৭ মিনিটে আবারও চেলসিকে এগিয়ে দেন মেসন মাউন্ট। ৩১ মিনিটে টিমু পুক্কির গোল দ্বিতীয়বারের মতো সমতায় ফেরায় নরউইচকে।

Banglabid

বিরতির পর আবারও জ্বলে উঠেন ট্যামি আব্রাহাম। ৬৮ মিনিটে তার দ্বিতীয় গোলটিই মুখে হাসি ফোটায় ল্যাম্পার্ডের। নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে চেলসির প্রথম জয়।

রাতের পরের খেলায় ম্যানইউর মাঠে ৩২ মিনিটে বড় ধাক্কা দেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জর্ডান আয়েব। ম্যাচের নির্ধারিত সময়ের একমিনিট আগে ড্যানিয়েল জেমস তা শোধ করলেও ভাগ্যকে পাশে পায়নি রেড ডেভিলরা। অতিরিক্ত সময়ে ডিফেন্ডার প্যাট্রিক ফন আনহোল্ট বল জালে জড়ালে বিপদে পড়ে ম্যানইউ।

সেই বিপদ থেকে উদ্ধারের সুযোগ এসেছিল দলটির সামনে। কিন্তু নিজ মাঠে একদম শেষ সময়ে মার্কাস রাশফোর্ড পেনাল্টি মিস করায় মৌসুমের প্রথম হারের স্বাদ পায় ওলে গানার সলশেয়ারের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইভি রহমান স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

পরবর্তী

বিকিনি এয়ারলাইনের যাত্রা শুরু হচ্ছে ভারতে

পরবর্তী

বিকিনি এয়ারলাইনের যাত্রা শুরু হচ্ছে ভারতে

ইংল্যান্ডের পাল্টা লড়াইয়ে জমজমাট হেডিংলির মঞ্চ

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT