চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমী শপথ নিলেন, নিপুণকে বরণ করে নিলেন ডিপজল-রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ও নেতৃত্ব ঘিরে গেল ৯ মাস ধরে দুই ভাগে বিভক্ত ছিল বড়পর্দার শিল্পীরা। বিশেষ করে সাধারণ সম্পাদকের পদ নিয়ে নিপুণ ও জায়েদ খানের মধ্যে ব্যাপক কোন্দল দেখা যেত। তবে চূড়ান্তভাবে আলাদত রায় দিয়েছে, নিপুণই সাধারণ সম্পাদকের পদে থাকবেন।

রবিবার (২৭ নভেম্বর) শিল্পী সমিতি নিয়ে চলমান বিভক্তির অনেকটাই অবসান হলো। জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিতরা এতদিন সমিতি থেকে দূরে থাকলেও অবশেষে নিপুণকে মেনে নিয়েছেন। নায়িকা মৌসুমী শপথ নিয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত ডিপজল ও রুবেলও এসেছেন সমিতিতে।

রবিবার বিকেলে সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। সেই মিটিংয়ের নেতৃত্ব দেন সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুণ।

এ বৈঠকে অংশ নেয়ার জন্য মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ সহসভাপতি ডিপজল ও রুবেল। তারা জানান, আলাদত যেহেতু কদিন আগে রায় দিয়েছে, তাই তারা নিপুণকে অফিশিয়ালি বরণ করেছেন।

শিল্পী সমিতির মিটিংয়ে দুই প্যানেল থেকে নির্বাচিত প্রত্যেক সদস্যই নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়েছিলেন। উপস্থিত ছিলেন নির্বাচিত কমিটির রিয়াজ, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান, শাহনূরসহ অনেকেই।

শিল্পী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, মৌসুমী আপা আজ শপথ নিয়েছেন। পাশাপাশি ডিপজল ভাই, রুবেল ভাইসহ নির্বাচিত প্রত্যেকেই শিল্পী সমিতিতে এসেছিলেন। তারা নিপুণকে বরন করে নিয়েছেন। আমাদের মধ্যে এখন আর কোনো বিভেদ নেই।

Reneta

”প্রত্যেকে বহুদিন পর জমিয়ে আড্ডা দিয়েছি। নির্বাচনের পর বিভিন্ন ঘটনায় আমরা প্রায় একবছর পিছিয়ে গিয়েছি। এবার একসাথে এগুতে চাই।”

ডিপজল বলেন, সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, পছন্দও করিনি। বরাবরই বলে এসেছি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। নীতিগতভাবে আমাদের প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খানকে আমরা সমর্থন দিয়ে এসেছি। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আমরা আদালতের রায়ের অপেক্ষা করেছি। আর শুরু থেকেই বলেছি, আদালত যে রায় দেবেন তা সবার মেনে নিতে হবে।

ডিপজল বলেন, আদালতের তরফ থেকে জানা গেছে, নিপুণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি, মিটিংয়ে অংশ নিয়ে সমিতির কার্যক্রম গতিশীল করা আমার দায়িত্ব। সদস্যরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে তাদের কাছে কী জবাব দেব?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনইলিয়াস কাঞ্চনচলচ্চিত্র শিল্পী সমিতিডিপজলনিপুণমৌসুমীরুবেললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের কবলে না পড়ে তার জন্য এখনই কাজ শুরু করুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

পেরেইরার চোটে একাদশে ফিরছেন পেপে

পরবর্তী

পেরেইরার চোটে একাদশে ফিরছেন পেপে

হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT