চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলিক গান নিয়ে ফিরছেন নোবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
বিনোদন
A A

মৌলিক গানেই ক্যারিয়ার গড়বেন। সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র মঞ্চ থেকে পরিচিতি পাওয়া শিল্পী নোবেল। কথামতো সে পথেই হাঁটতে চলেছেন এই সংগীত তারকা।

এরইমধ্যে সমস্ত প্রস্তুতি নেয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নোবেল। শুরু করেছেন রেকর্ডিং। গানের মিউজিক করতে ভারত থেকে এসেছেন দুজন মিউজিশয়ান। তাই নোবেলের নতুন গান হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মিউজিশিয়ানদের এক দারুণ সম্মিলন।

নোবেল বললেন, আমি ‘সা রে গা মা পা’র মাধ্যমে দুই বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমার নতুন গানে চেষ্টা করেছি দুই বাংলার মিউজিশিয়ানদের মিলন ঘটাতে। সবার সহযোগিতা নিয়েই আমি সামনের দিনগুলিতে চলতে চাই।

তিনি জানান, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে ‘সুনন্দা’ নামে একটি নতুন গান। এখানে বাংলাদেশের জাহিন রশীদ ও সাদমান মাতিস বাজিয়েছেন গিটার আর কলকাতার বাচস্পতি চক্রবর্তী বাজিয়েছেন বেইজ গিটার এবং ফকিরা ব্যান্ডের সদস্য অভিরুপ দাস বান্টি বাজিয়েছেন ড্রামস।

তবে নোবেল জানালেন, গানের কাজ এখনো শেষ হয়নি। আরও কিছু চমক আছে। যা সামনে সবাই জানতে পারবেন। শুধু একটি গানই নয়, আরও বেশ কয়েকটি মৌলিক গান তৈরির উদ্যোগ নিয়েছেন এই শিল্পী।

দু’দেশের শিল্পীদের দিয়ে মিউজিক করানো প্রসঙ্গে নোবেল বলেন, অনেক গানে এখন প্রোগ্রামিং করে মিউজিক করা হয়। কিন্তু আমি চাই একদম তরতাজা ও রিয়েল মিউজিকের স্বাদ দিতে। এই কারণেই এতো কিছু করছি। তবে সব চেষ্টা সার্থক হবে যদি আমার ভক্ত ও শ্রোতাদের ভালো লাগে।

‘সা রে গা মা পা’ নিয়ে গোপালগঞ্জের ছেলে মাঈনুল আহসান নোবেল বলেন, এখনও চলছে ‘সা রে গা মা পা’র প্রতিযোগিতা। এ মাসের ২৮ তারিখ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। শুরুতে বাংলাদেশ থেকে পাঁচজন প্রতিযোগী অংশ নিলেও একের পর এক সেগমেন্ট পেরিয়ে চূড়ান্তপর্ব পর্যন্ত পৌঁছুতে পেরেছেন একমাত্র নোবেলই।

‘সারেগামাপ’র প্রতি পর্বেই নোবেলের গায়কীর ভূয়সী প্রশংসা করেছেন তিন বিচারক শ্রীকান্ত আচার্য, মোনালী ঠাকুর এবং শান্তনু মৈত্র।

ট্যাগ: নোবেলশ্রীকান্ত আচার্যসারেগামাপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন ওবায়দুল কাদের

পরবর্তী

বিয়ে করলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মেহরাব

পরবর্তী

বিয়ে করলেন 'ক্লোজআপ ওয়ান' তারকা মেহরাব

ফাইনালের পথে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিউইদের রান ২৩৯

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT