স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মৌলভীবাজারে পুলিশের ঘিরে রাখা দু’টি বাড়িতে শীর্ষ পর্যায়ের জঙ্গিসহ বেশ কয়েকজন নারী-পুরুষ জঙ্গি থাকতে পারে।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো জানিয়েছেন, অভিযান পরিচালনার জন্য সোয়াট এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা থেকে রওনা হয়েছে।
সিলেট অঞ্চলে জঙ্গিবাদের উত্থানে কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় আছে কি না, তা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।








