ক্রিকেট

মোহালি টেস্টের দ্বিতীয় দিন জাদেজার

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

ভারতীয় ব্যাটসম্যান মোহালি টেস্টের দ্বিতীয় দিন জাদেজার ব্যাটে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহালি টেস্টের দ্বিতীয় দিন জাদেজার ব্যাটে খেলছেন ভারতীয় ব্যাটসম্যান, বাংলাদেশি ক্রিকেটাররা ফিল্ডিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিন্দ্র জাদেজা কি দিনের তিন সেশনেই ব্যাট করবেন? মোহালিতে ভারত-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনে দর্শক হিসেবে আপনার এমন মনে হওয়া অস্বাভাবিক নয়! কেননা, পুরো দিন ব্যাট হাতে ক্যামিও দেখালেন বাঁহাতি অলরাউন্ডার।

শুরু থেকে রান তোলার মুন্সিয়ানা দেখানোর পর বল হাতে ভাগ বসালেন অশ্বিন তোপে। তাতে দ্বিতীয় দিন শেষেই ভালো অবস্থানে আছে স্বাগতিক দল।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৫৭৪/৮ ডিক্লেয়ার; শ্রীলঙ্কা ১০৮/৪
টেস্টের প্রথম দিনের নায়ক রিশাব পান্ট (৯৫) ফিরেছিলেন ওইদিনই। দিনের বাকিটা সময় অশ্বিনকে নিয়ে কোনো বিপদ ছাড়াই পার করেছিলেন জাদেজা। পরের দিন লঙ্কান বোলাররা টের পেল অলরাউন্ডার জাদেজার ব্যাটের ঝাঁজ। বাঁহাতি গড়লেন দুর্দান্ত এক ইতিহাস। টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে নেমে শেষের দিকের তিন ব্যাটারের সঙ্গে গড়লেন শতরানের জুটি। বলা বাহুল্য, সেই জুটিগুলো থেকে আসা রানের বড় অংশ জাদেজার।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেট হারানোর পর কোনো ব্যাটার তিনটি শতরানের জুটি গড়তে পারেননি। কৃতি গড়া জাদেজা এদিন আরও অনেক কিছু পেয়েছেন। চারবছর পর টেস্টে পেয়েছেন শতক, ক্যারিয়ারের দ্বিতীয় শতক তোলার দিনে ছাড়িয়ে গেছেন আগেরটাকেও। ৩৫৭ রানে ৬ উইকেট হারানো দলকে এনে দিলেন আরও দুইশতাধিক রান।

অধিনায়ক রোহিত শর্মা যখন ইনিংস ঘোষণা করলেন তখন ভারতের স্কোর ৫৭৪ রান। হাতে ছিল আরও দুই উইকেট। ক্রিজে তখনও অপরাজিত লঙ্কানদের খাপ খোলা তরবারি দিয়ে কেটে টুকরো টুকরো করা জাদেজা। ২২৮ বলে খেললেন ১৭৫ রানের অনবদ্য ইনিংস। ছিল ১৭টি চার আর তিনটি ছক্কা।

অবশ্য পুরো দিনটিকে জাদেজার বলা কিছুটা হলেও অপরাধ হবে রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে। ভারতের আরেক স্পিন অলরাউন্ডারও ছিলেন খাপছাড়া। জাদেজাকে যোগ্য সঙ্গ দিয়ে করেছেন ৮২ বলে ৬১ রান। ব্যাট হাতে পুরোদস্তর পেসার মোহাম্মদ শামির অবদান অপরাজিত ২০ রান।

অবশ্য লঙ্কানদের প্রথম ইনিংসে নিজের আধিপত্য ধরে রেখেছেন অশ্বিন। দ্বিতীয় দিনে রোহিতের আমন্ত্রণে ৪৩ ওভার ব্যাট করতে পেরেছিল সফরকারীরা। এসময়ে তারা তুলতে পারে ১০৮ রান। কিন্তু কাজের কাজটা করে রেখেছেন অশ্বিন। ১৩ ওভার বল করে ২১ রানের বিনিময়ে স্লথ করে দিয়েছেন লঙ্কানদের। অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন লঙ্কান ওপেনার লাহিরু থ্রিমান্নে এবং ধনঞ্জয়া ডি সিলভা।

নিজের দিনে অশ্বিনকে ভাগ না দিতেই বুঝি লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন জাদেজা। সফরকারীদের প্রথম দিনের সর্বোচ্চ ২৮ রান গড়া করুণারত্নে এলবির ফাঁদে পড়ার পর বেশি সময় থাকতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২২ রানে অভিজ্ঞ ব্যাটারকে শিকার করেন জসপ্রিত বুমরাহ।

রোববার টেস্টের তৃতীয় দিনে ২৬ রানে ব্যাট করবে পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দিতে ১ রানে আছেন চারিথ আসালাঙ্কা। ১০৮ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা ভারতের থেকে এখনও ৪৬৬ রানে পিছিয়ে।

বিষয়:অশ্বিন জাদেজা নিশাঙ্কা পান্ট মোহালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…