চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে হারিয়ে শেষ করল প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে মৌসুম শেষ করল দলটি। ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান পঞ্চম আর ১৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল পেল ষষ্ঠ স্থান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচের গুরুত্ব তেমন ছিল না। সোমবার ম্যাচের মাঝপথে বৃষ্টি হলে মঙ্গলবার রিজার্ভ দিনে মাঠে গড়ায় বাকি অংশ। ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছিল মোহামেডান। আল আমিন হোসেনের পেস তোপে আর ২৮ রান যোগ করতেই শেষ চার উইকেট হারায় সাদা-কালো শিবির। শেষের চারটি উইকেটই নেন এই ডানহাতি পেসার।

ইনিংসের দুই বল আগে ২১৫ রানে অলআউট হয় মোহামেডান। নাজমুল মিলন সর্বোচ্চ ৫৩ রান করেন। শামসুর রহমান শুভ করেন ৩৪ রান।

আসিফ আহমেদ নেন ২টি উইকেট। রায়হান উদ্দিন, তাইবুর পারভেজ ও রিফাত উল্লাহ নেন একটি করে উইকেট।

জবাবে রিফাতউল্লাহর ৮৮ ও মেহেদী মারুফের ৫৭ রানে ভর করে ৪৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। অধিনায়ক আসিফ আহমেদ ৩০ ও নাহিদুল ইসলাম ১৯ রানে অপরাজিত থাকেন।

অমিত কুমার নয়ন, শামসুর রহমান শুভ ও আব্দুর রহমান নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগপ্রাইম ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT